বলিষ্ঠ কন্ঠস্বর
- জিহাদ আমিন
বলিষ্ঠ কন্ঠস্বর
-জিহাদ আমিন
হুঙ্কারে কুপোকাত করিয়া জেগে ওঠো ওহে বলিষ্ঠ কণ্ঠস্বর
অন্ধকার রাত পেরিয়ে ভোর হইতে আর নয়তো বেশি দূর,
এই দাবি জনতার আমাদের সকলের মুক্তির
রুখে দিতে অন্যায়ের বিরুদ্ধে করিয়া প্রতিবাদ অশুভ শক্তির।
আমি এসেছি এই ধরণীর তরে চিরকাল থাকিতে নয়ে
ন্যায়ের পথ ছাড়িয়া পিছু হটবো আমি কাহার ভয়ে,
এমনি করিয়া ওদেরি মত করে এই ধরণীতে কত হয়েছে গত
পারেনি ওরা কখনো পারবেনা সত্যকে করিতে নত।
জখমে বিন্দু বিন্দু করিয়া অন্তর হয়েছে ক্ষত
সত্য বললেই জেল জুলুম অত্যাচার আর সহিবে কত?
প্রাণ ভিক্ষা নহে নিজেদের নিজেরা এক হয়ে কর রক্ষা
সকল ক্ষমতা শক্তি ধংস অনিবার্য;কে করিবে প্রতিহত সত্যের ধাক্কা?
বাতাসে ছড়িয়েছে দুর্গন্ধ লোভ লালসা লাশের
কায়েম করিতে চায় এক দল ক্ষমতা প্রয়োগ করিয়া ত্রাসের,
আমি এসেছি এই ধরণীর তরে চিরকাল থাকিতে নয়ে
ন্যায়ের পথ ছাড়িয়া পিছু হটবো আমি কাহার ভয়ে?
জন্ম হইতে মৃত্যু ইহকাল পরকাল এই জীবন বিধাতার দান
কে তুমি হইছো ক্ষমতাশালী করিতে হবে তোমার গুণকীর্তন?
হুঙ্কারে কুপোকাত করিয়া জেগে ওঠো ওহে বলিষ্ঠ কণ্ঠস্বর
অন্ধকার রাত পেরিয়ে ভোর হইতে আর নয়তো বেশি দূর।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।