রাজা মন্ত্রী
- জিহাদ আমিন

রাজা মন্ত্রী
-জিহাদ আমিন

রাজার রাজ্যে অন্যায়ের বিচার করিতে যদি রাজা ভয় পায়
কে নিবে রাজ্যের অন্যায় অনিয়মের সকল দায়?
রাজা তুমি কি কারো হাতে গড়া কাঠের পুতুল
মাথায় মুকুট পরিধান করাটা নয় কি তোমার ভুল?

কি হবে এমনি করিয়া সেজে থেকে রাজা
কে করিবেন ভোগ প্রজার প্রতি জুলুমের সকল সাজা?
রাজ্যের মন্ত্রীরা তাজা তাজা মাছ মাংস দিয়ে করেন ভুরিভোজ
প্রজা ভুগে অনাহারে রাখেনা'তো কেউই তাদের খোঁজ।

রাজা নাকি রাজ্যের উন্নতি বাড়াতে করবেন বড় বড় কারবার
মন্ত্রীরা মহা খুশি প্রজাদের ঠকাতে করিবেন প্রতিদিন দেন দরবার,
আহা এমন রাজাই নাকি প্রতিটি রাজ্যে দরকার
মুখে মুখে গুঞ্জন রটে উন্নতির তলে তলে হচ্ছে রাজ্যে ছারখার।

রাজার হুকুমে মন্ত্রী আগুনেও দিবেন নাকি ঝাঁপ
ফায়দা লুঠিতে যে কাউকে মা ডেকে পরিবর্তন করেন নিজের বাপ,
ভালো মানুষের মুখোশের আড়ালে ওরা এক একটা কাল সাপ
তেল মারিতে ভীষণ পটু তাহলেই'তো সকল অন্যায় অপরাধ মাফ।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026