ভবঘুরে
- জিহাদ আমিন
ভবঘুরে
-জিহাদ আমিন
জীবন কারে বলে ওগো জীবন কারে বলে
জীবন আমার যেমন আছে তেমনি যাবে চলে,
তুমি বন্ধু আমার ওগো আমি বন্ধু তোমার
স্বার্থ ভুলে যদি পারো পাশে দাঁড়াবার,
কত জীবন গিয়াছে এমনি ভাবে চলে
স্বপ্ন বিলীন চোখের সামনে ভাঙ্গন নদীর জলে
ভিটে বাড়ি ছাড়া জীবন তাও যে যায় চলে,
জীবন কারে বলে ওগো জীবন কারে বলে
জীবন আমার যেমন আছে তেমনি যাবে চলে।
আকাশ যেমন পাতালের সনে কয়না মনের কথা
এক সঙ্গে থাকার কালে দিছো কত ব্যথা,
আজ তুমিও দূরে আমিও দূরে
জীবন আমার হইছে ভবঘুরে
ভাঙ্গনে হয়েছে বিলীন স্বপ্ন নদীর জলে,
জীবন কারে বলে ওগো জীবন কারে বলে
জীবন আমার যেমন আছে তেমনি যাবে চলে
তুমি বন্ধু আমার ওগো আমি বন্ধু তোমার
স্বার্থ ভুলে যদি পারো পাশে দাঁড়াবার।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।