অপ্রিয় শহর
- জিহাদ আমিন

অপ্রিয় শহর
-জিহাদ আমিন

বিলাসিতার জীবন পায়ে ঠেলে ছুটে চলে মন কুঁড়ে ঘরে
সুখ খুঁজি অহর্নিশি দিন রাত এক করে,
করি সন্ধি জীবন করিয়া বন্দি আপন কিংবা পরে
সকল ভাবনার করিয়া অবসান সময় হইলে ঠিকই মরে।

কখনো ছুটে চলে মন প্রিয় শিকড়ের সন্ধানে
দেখা হবেনা জেনেও খুঁজি তারে মনে প্রাণে,
আসবেনা আর কোনদিনও তো ওরা ফিরে
ভাবনার জগতে উঁকি দিয়ে যায় মন বলে চল একটু ধীরে।

কে জানি কেউ কোন একদিন খুঁজিবে আমায়
আমি পড়ে রইবো ঠিকই আমার ঠিকানায়,
ধরণী শেষ অবধি চলবে এমন আসা যাওয়া
হবেনা মিছে রইবে তবুও প্রাণেতে মিশে এমন মধুর হাওয়া।

লিখতে বসেছি কবিতাটি বহুদিন পর বসে এক অপ্রিয় শহরে
অপ্রিয়রাই জীবনের বেশিটা সময় নেয় দখল করে,
অপেক্ষায় রয় জীবন আবার ফিরে যেতে নীড়ে
সকল ভাবনার করিয়া অবসান সময় হইলে ঠিকই মরে।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026