সমাপ্তি
- জিহাদ আমিন
সমাপ্তি
-জিহাদ আমিন
সূচনায় কি লিখবো সব কিছুতেই'তো সমাপ্তি
সংসার জীবন ভালোবাসা কত মিছে আশা
আর কি চাই জীবনের এমন প্রাপ্তি
জীবন চলে জীবনের মতোই যতই থাকুক ঘাটতি।
সকল ফুলের হয়না যেমন মালা
সুগন্ধি ছড়াতে পারেনা বলে আরো কিছু পায় অবহেলা
এভাবেই কেটে যায় তাহার সময় সকাল দুপুর সন্ধা বেলা
অবশেষে লুটায়ে পড়ে মাঠিতে কে বুঝিতে এমন জ্বালা।
গড়ে তুলতে অন্যর সাথে কঠিন সখ্যতা
নেই'তো এমন কোন আমার বিশেষ দক্ষতা
পারিনি সীমানার দাগ পেরোতে গড়তে অন্য কোন বক্রতা।
সঙ্গী আমার আমি নিজে বিনে কেউ নই
হৃদয়ের কথাগুলো বিশাল আরশের মালিকের কাছে কই
তিরস্কার অবহেলা যাতনা দুঃখ নিজেই একেলা সই।
চলে যেতে চায় জীবন দূর হতে বহুদূরে
সে কি এটাও জানে আবার তাকে আসতে হবে ফিরে
প্রেম মায়া মমতা সংসার কি যেন তাকে রেখেছে ঘিরে
অমরত্বের সাধ সেইজন পাবে মিলন হলে পরপারে।
আহারে ফেলে আসা অতীতের সেই সোনালি দিন
অবুঝ ছিলাম বলে হয়তো তাহা হয়নি মলিন
মনে হয় হারিয়ে যাওয়া স্বপ্নগুলোই এখন প্রাপ্তি
সূচনায় কি লিখবো সব কিছুতেই'তো সমাপ্তি।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।