সংঘাত
- জিহাদ আমিন
সংঘাত
-জিহাদ আমিন
এই ধরণীর বুকে কেন এত অহংকার
মানুষ নামের প্রাণেতে মোদের ধরিয়াছে জংকার
ধর্ম গোত্র সাদা কালো রং ভেদাভেদ ভুলে হোক মানুষ সকলের নাম
ভালোবাসার মর্যাদা নিয়ে ক্ষণিকের এই দুনিয়ায় বেঁচে থাকুক সকল প্রাণ।
মোরা ভুলে যাই কেন ওরাও তো মানুষ
থাকতে পারে এমন ওদেরও কিছুটা দোষ
তুমি কি করিয়া নিজেকে মানুষ বলিয়া করিবে প্রমাণ
তোমার কি কোন দিনও হইবে না অবশেষে একটুখানি হুশ?
কোন কিছু না বুঝিয়াই ছড়াও চারদিকে সংঘাত
না জানি না বুঝিয়া করিয়াছো এমন কত পাপ
বিনা দোষে রোষানলে পড়ে ঝরিয়াছে কত নিরিহ প্রাণ
কেমন করিয়া এমন অপরাধে নিজেকে করিবে তুমি মাপ??
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।