অভিনয়
- জিহাদ আমিন
অভিনয়
-জিহাদ আমিন
আমি সব কিছুতে হারতেই পছন্দ করি পেতে নয়
কিছু পাওয়ার মাঝে লুকিয়ে রয় না জানি কত অভিনয়,
আমি তো অভিনয় জানিনা
তাহলে বলো আমার কেমন করিয়া হবে জয়..?
আমি পেতে চাই দিনকে যেন সে আঁধারে হারিয়ে যায়
পেতে চেয়েছিলাম রাতের চাঁদ তারা
জানি ওরাও দিনের আলোতে লুকায়,
এমনও কি ভাবা যায় কেউ আমার আপন হবে
এমন এক নিষ্প্রাণ জীবনের সঙ্গী হয়ে কেউ রবে।
কেউ কেউ আমার নাম দিয়েছে হৃদয়হীন
কারো কারো জীবনে আামারি কারনে নেমে আসে দুর্দিন,
আমি তো বার বার হারতেই ভালোবাসি
এমনি করে হারতে হারতে ঠোঁটের কোনে রাখতে চাই মৃদু হাসি।
আমি তো পারবোনা হতে কারো স্বপ্নের মানুষ
কে আমায় নিয়ে স্বপ্ন দেখবে বলো
হেরে যাওয়াই যখন আমার জীবনের বড় দোষ।
হ্যাঁ আমিও জয়ী হয়েছিলাম সেদিন বার বার নিজের কাছে হেরে
অবশেষে প্রাণখানা মোর নিতে চেয়েছিল কেড়ে,
এভাবেই হারতে হারতে হৃদয়ে অনুভব করি জয়
আমি তো বলেছি আমি জানিনা অভিনয়।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।