কল্পনার নগরী
- জিহাদ আমিন

কল্পনার নগরী
-জিহাদ আমিন

হয়তো আমাকেও খুঁজে পাবে তুমি একদিন কল্পনার ওই নগরীতে
সাজাতে লাল নীল সবুজ কিংবা বাহারি রং তুলিতে,
পেরেছো কি তুমি এতোটা সময় পেরিয়েও আমায় ভুলিতে
দাঁড়িয়ে ছিলাম আমি তোমার অপেক্ষায় জরাজীর্ণ পুরনো ওই গলিতে।

থাক না হয় আজ অতীতের সকল কথা
অনুভূতি আর হৃদপৃন্ডের মাঝে অনুভব হয় কিছুটা ব্যথা,
আমার রাত জাগা ওই প্রেমের সকল ফুলের কলি
ভুলে যাই যাই মুখে বলি তবুও তাহারে কেমন করে ভুলি।

মনে পড়ে তুমি পেতে চেয়েছিলে অমর প্রেমের সাধ
দেখিতে আঁখি ভরে জোনাকি জ্বলা আঁধার রাতের চাঁদ,
আহা বহেছিল হৃদয়ও মাঝে কেমন যেন এক ফাগুন হাওয়া
হৃদয়ের সনে হৃদয়ের কল্পনায় হইতো কত আসা যাওয়া।

আমি হতে চেয়েছিলাম তোমার প্রেমে পড়ে কবি
উজাড় করিয়া দিতে হৃদয়ও মন আমার সবি,
একটি ফুল শুধু একটি ফুল তা থেকে হবে একটি বাগান
যে কবিতায় মিশে যাবে ফুলের পাপড়ির সাথে অবুঝ প্রাণ।

মন ভুলানো তোমার রূপের অপরূপ সৌন্দর্য
মুগ্ধ হইয়া প্রাণেতে আহামরি বেদনার সকল আনন্দ,
খুঁজে ফিরি আবারো অতৃপ্তিময় এক প্রেমের ঘ্রাণ
ফিরে পেতে আমায় কল্পনার নগরীতে করি তোমায় আহ্বান।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026