আলোর প্রদীপ
- জিহাদ আমিন
আলোর প্রদীপ
-জিহাদ আমিন
ও প্রদীপ আলো জ্বেলো আলো জ্বেলো এই হৃদয়ে
আঁধার ঘরে শূন্য হাতে যাবো আমি কি লয়ে,
যেই পথের পথিক একদিন আমি হবো
আমি কি আর অনন্তকাল এখানেই পড়ে রবো,
কে বা হবে সেইদিন আমার সঙ্গের সাথী
সাজিয়ে গুছিয়ে দিতে জীবন আমায় করিয়া পরিপাটি।
আমার ওই আঁধার ঘরে কি আলো হবে
জানিনা তো আমি ডাক পড়িবে কখন জানি কবে,
সেথায় রইবে ফুলের মালা না কি থাকবে কাঁটায় ঘেরা
আমি কি পারবো হতে জোনাকি জ্বলা রাতের আকাশের তারা,
যেথায় আমার ঘরে জ্বলবে নূরের আলো
দূর করিতে ভয় ভীতি আর সকল আঁধার কালো।
ও আমি আলো খু্ঁজে বেড়াই আলোর মাঝে
ফেলে আসা দিনগুলো কি আমার আসবে তখন কাজে,
বেলা আমার যায় ফুরিয়ে তাহার আপন আপন সাজে
ব্যস্ত রই পড়িয়া দুনিয়ার ঔ রঙ্গ-লীলার মাঝে,
ও প্রদীপ আলো জ্বেলো আলো জ্বেলো এই হৃদয়ে
সকলকেই যেতে হবে একই পথের পথিক হয়ে এক এক করে।
এত ধার-দেনা সব সঙ্গে নিয়ে পার হবো পথ কেমন করে
চারদিকে পড়ে জমকালো আলোর ছায়া আমি রই আঁধার ঘরে,
এই পথের শেষ অন্তিমকাল একদিন আমারও হবে
সকলকেই যেতে হবে একই পথের পথিক হয়ে এক এক করে,
আমি হইবো এমন ঘরের মালিক যার মহাজন শুধুই খালিক
তিনি যদি আমায় করেন দয়া জ্বলবে সেথায় আলোর প্রদীপ।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।