সত্যের ছায়া
- জিহাদ আমিন

সত্যের ছায়া
-জিহাদ আমিন

সত্যের ছায়া যেখানেই পড়বে সেথায় হবে আলোকিত
মিথ্যা বরাবরের মত করেই হবে সত্যের নিচে পদদলিত,
চলো দুর্গম পথ পাড়ি দিতে হবে সামনের দিকে
এই পৃথিবীর মানচিত্রে দিও একটিবার নিজের ছবি এঁকে
ভয় কি তাহার যেইজন মুগ্ধ মাবুদ মাওলার প্রেমে।

কি ভাবো এই পথ থেমে গিয়ে তুমি যাবে বেঁচে
একদিন তোমার মৃত্যু দেখে এই পৃথিবী ঠাট্টার ছলে হাসবে
সেইদিন এমন করুণ অবস্থায় কে তোমায় মনে রাখবে?
কে তোমায় পড়াতে যাবে তখন বিজয়ের মালা
বিদায় জানাবে পৃথিবীকে বুকে নিয়ে এক বুক জ্বালা।

মৃত্যুকে ওরা চোখের সামনে দেখেও যে ভয় পায়না
ওরা তো পৃথিবীর ক্ষণিকের এই সুখ চায় না
বলো কখনো কি তুমি দেখতে পেয়েছো ওদের শক্তির ক্ষীণতা?
মৃত্যুর পর কি পুরস্কার চাও তুমি জানতে চাইবেন মহান সৃষ্টিকর্তা
আহা কেমন হবে তখন একটি জীবনের সফলতা।

জালিম শাসক জালিমেরা বরাবরের মত করেই হবে বিলুপ্ত
সত্যের সামনে মিথ্যা চিরকাল হয়ে রইবে শত্রু
ভয় নেই সত্য বীরের;মৃত্যু ওদের পরম মিত্র,
সত্যের ছায়া যেখানেই পড়বে সেথায় হবেই আলোকিত
মিথ্যা বরাবরের মত করেই হবে সত্যের নিচে পদদলিত।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026