অপেক্ষার ভালোবাসা
- জিহাদ আমিন

অপেক্ষার ভালোবাসা
-জিহাদ আমিন

যদি বলি তুমি কি আমায় মনে রাখবে
আমার পথের ছায়া হয়ে আমার পাশে থাকবে
আমাকে আমার মত করে ভালোবাসবে?

উড়াবো দু'জন মিলে মনেরও ওই আকাশে ঘুড়ি
চলো না ডানা মেলে আজ এক সাথে উড়ি
কেমন হবে তখন ভালোবাসা আমি যখন হবো বুড়ো আর তুমি বুড়ি..?

আমি বলি তুমি শুনো.. তুমি সেদিন রইবে আমার হৃদয়ের মাঝে
আহা মধুর ও মিলনে কেটে যাবে বেলা সকাল সন্ধা সাজে
প্রতিক্ষণ প্রতিটি মূহুর্ত খুঁজে বেড়াবো তোমায় আমার নিজের মাঝে।

তোমার সকল চাওয়াইতো আমার চাওয়া
তোমাকে পাওয়াটাইতো এই পৃথিবীতে আমার বড় পাওয়া
আমি তোমার হয়ে থাকতে চাই যেমন ছিলেন আদম হাওয়া।

ভালোবাসি বলে বলে এই আমাদের যাবে চলে
করি মোনাজাত তুলি দুই হাত যেন হয় গো মিলন পরকালে
বেহেস্তের বাগানে হবে কত গল্প কথা পাশাপাশি বসে কোন এক বিকেলে।

মনের সকল ভয় দূর করিতে পড় গো নামাজ
এর চাইতে হতে পারেনা ভালো অন্য কোন কাজ
করিও পর্দা যেমন নির্দেশ দিয়েছেন সৃষ্টিকর্তা চোখে রাখিও শরম লাজ।

খুলে যাবে ভালোবাসায় হৃদয়ের ওই জানালা
অপেক্ষা করো প্রিয় আমার তুমি রইবেনা সেদিন একেলা
আমি আসবো তোমার কাছে ফিরে আবারো ইনশাআল্লাহ।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026