তুমি ও আমি
- জিহাদ আমিন
তুমি ও আমি
-জিহাদ আমিন
তুমি..//আমি তোমাকে অনেক ভালোবাসি
সারা জীবন তোমার পাশে থাকতে চাই।
আমি..//আমিও তোমাকে অনেক ভালোবাসি
সময় ফুরিয়ে গেলে কাউকে কাছে নাহি পাই।
আমার সাথে জীবন পার করা যে অতটা সুখের নয়
হতে কাঁটায় ভরা পথ ভীষণ যন্ত্রণাময়।
কেমন করে পাড়ি দিবে তুমি এমন কঠিন পথ
কেন তুমি ঢেকে আনো নিজ হতে নিজের বিপদ..?
সামনের পথ হতে পারে তোমার জন্য পুরোটাই আঁধারে ঘেরা
নাও হতে পারে জীবনে ফিরে কোনদিনও সুখের পথে ফেরা।
যাহা তুমি সুখ ভাবো হতে পারে তাহার পুরোটাই কষ্ট
কেন তুমি মিছামিছি নিজের জীবন করিতে চাও নষ্ট...?
তুমি..//যাই হোক আমি তোমার সাথে থাকতে চাই
তুমি যেই রকম রাখবে আমি সেই রকম থাকবো তাই।
আমি..//এখানেইতো তোমায় নিয়ে আমার যত ভয়
এর চেয়ে বেশি ভালো হতো যদি না হতো হয়তো পরিচয়।
ভেবে দেখ ভালো করে বলি তুমি আবার
আমার কাছে নেই এমন তোমার দুঃখ বিনে অন্য কিছু পাবার।
তবে আমি নিজ হতে নিজের জায়গাতেই দাঁড়িয়ে থাকবো ঠিক
যদি কোনদিনও খুঁজে নাও পাই জীবনের কোন দিক।
আমি পারবোনা দেখাতে কাউকে এমন মিথ্যা স্বপ্ন
এনে দিবো এক হাতে সূর্য আর অন্য হাতে চন্দ্র।
আমি পারোনা বানাতে এমন কোন বড় বড় অট্টালিকা
যাহা শুধুই হবে বাস্তবে জীবনের ধোঁকার ভরা মরীচিকা।
তুমি..//আমি তোমাকে চাই শুধু তোমাকেই চাই
তুমি সেটা ভালো করে বুঝো।
আমি..//তাহলে আজ হতে আরো বেশি বেশি
নিজের জন্য দুঃখ খোঁজো।
পারবে কি তুমি এমন দুঃখ সইতে
যদি চাও আজীবন আমার সাথে রইতে..?
ঝরবে তোমার প্রতিদিন প্রতিরাতে নিরবে দু'নয়নে চোখের জল
ভেবে দেখেছো কি অবশেষে কেমন হবে তোমার জীবনের যোগফল।
আমার জীবনের আরেক নাম যে কষ্ট
যে চাইবে আমার পাশে থাকিতে হবে তাহার সকল সুখ নষ্ট।
তুমি..//আমি যে পারিবো তোমার জন্য সকল কিছু সইতে
তুমি যাহা কিছুই বল না কেন পারবোনা তোমায় ছেড়ে রইতে।
আমি..//তাহলে অল্প কিছুতেই কেন ভেঙ্গে পড়ো
এই জীবনতো অনেক বড়
বেঁচে থাকার পরিবর্তে কেন মৃত্যুর দিকে বার বার হাত বাড়াও...?
অতটা শক্তি যে আমার নেই
যা দিয়ে নিজেকে শক্ত করে ধরে রাখিতে পারবো
তবু বলি সুখে থাকো তুমি তোমরা সবাই জয় তোমাদেরই
হোক প্রয়োজনে আমি বরাবরের মত বার বার হারবো।
আমি বলি আমি থাকিবো তোমার অপেক্ষায়
তোমায় পাবো বলে তখনও সেই আশায়
মনে রেখো অপেক্ষার শেষ বলে কোন কথা নেই ভালোবাসায়।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।