ছায়া
- জিহাদ আমিন

ছায়া
-জিহাদ আমিন

কে ওখানে কে? উত্তরে..আমি তোমার ছায়া
কেন এসেছো এখানে কি চাও তুমি আমার কাছে
যাও বলি তুমি ফিরে যাও দেখাতে এসো না আমায় দয়া।

এতোটা পথ আমি একা পার করে এসেছি
কই আমি তো কখনো কাউকে সঙ্গী হিসেবে চাইনি
দুঃখ কষ্ট যন্ত্রণা সবই আমার একাকীত্ব সময়ে কাউকে তো পাশে পাইনি।

এই ধরণীতে শুধু আমি কেন সবাই একা
হিসাবের দর দামে লেখি জীবন অন্য কারো নামে
অবশেষে বিদায়ের বেলায় এসে হবেনা হয়তো দেখা।

বলো কতটা পথ তুমি এমনি করে আমার সাথে চলবে
কতক্ষণ আর চুপ রইবে এবার কি কিছু বলবে
এমন আশা করোনা একদিন সুখের ডানায় ছড়িয়া দোলনায় দুলবে।

তুমি কি হতে পারোনা এমন কারো জীবনে সৎ ছায়া
যাদের অন্তরে বাসা বাঁধেনি কখনো বিন্দু মাত্র মায়া,
ওরা ধংস করে দিতে চায় এক পৃথিবী মানুষের জীবন
স্বার্থ অর্থ ছাড়া কাউকে করতে চায় না আপন।

তুমি দেখনা হচ্ছে কত জুলুম খুন রাহাজানি হত্যা
ওরাই ফিরে সাজছে বড় বড় নামি দামি সম্মানিত বাবু সাহেব কর্তা,
যাও ওদের পাশে বলো তাদের কাছে সকল কিছুরই হিসেব নিবেন বিধাতা
নিজে বিনে অন্য কেউই হবেনা সেই দিন নিজের ছায়া।

এই পথও বুঝি দেখতে দেখতে এবার ফুরিয়ে এলো
চলার পথে এক জীবনে কতজন এভাবে এলো গেল,
ছায়া তুমিও তো চলে যাবে এক সময় সঙ্গী হয়ে চিরকাল থাকবেনা
পৃথিবীটাই এমন একদিন আমিও হারিয়ে যাবো কেউ মনে রাখবেনা।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026