তুচ্ছ সুখের খোঁজে
- জিহাদ আমিন
তুচ্ছ সুখের খোঁজে
-জিহাদ আমিন
খুঁজি আমি নিজেকে হারিয়ে নিজে
নিজের অস্তিত্ব হতে চলেছে বিলীন পৃথিবীর তুচ্ছ সুখের খোঁজে
তবুও কি এই হৃদয় আমার বোঝে?
ভালো মন্দ সকল কিছুরই হিসাব দিতে হবে পরপারে
জীবন যৌবন শক্তি এত প্রেম ভালোবাসা আহারে
কে চিনিবে বলো এমন কঠিন বিপদের দিনে কাহারে?
খু্ঁজিতে খুঁজিতে দিশাহারা সকাল হতে সন্ধা
কখনো যায় বেজায় ভালো কখনো দেখি ভীষণ মন্দা,
ভুলে রই নিজের প্রতিই ভালোবাসা
কে দেখাবে পথ আমায় কে দেখাবে আশা
সুউচ্চ গাছের শুকনো ডালে পাখিরা বাঁধে বাসা
এত হিম্মত পায় কোথা হতে থাকে কার ভরসায়?
পাড়ি জমাই সুখের সন্ধানে দেশ হতে দেশান্তরে
প্রতিনিয়ত প্রতিক্ষণ ভর করে অজানা ভয় অন্তরে,
রাখিবো আমি কার উপর এমন বিশ্বাস
কে দিতে পারে আমায় এমনও আশ্বাস
নিজ হতে করিবেনা কখনোই এমন কঠিন সর্বনাশ
অপেক্ষায় লাশের তৈরী করতে ব্যস্ত কবরের বাঁশ।
চলছে জীবন যুদ্ধের ময়দানে একা আমিই সৈনিক
ক্ষত বিক্ষত করে যাই প্রতিপক্ষের আঘাতে আঘাতে অন্তর দৈনিক
কষ্টের কি আছে কোন জাত ধর্ম দেখে ছোট বড় উঁচু নিচ,
হারিয়ে যাই যদি হঠাৎ আমি কোনদিন
যদি পরিশোধ করিতে না পারি সকল ঋণ
ক্ষমা করে দিও আমায় ক্ষমা করে দিও আমায়।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।