খুঁজেছি ভালোবাসা
- জিহাদ আমিন

খু্ঁজেছি ভালোবাসা
-জিহাদ আমিন

ভালোবাসার একটি ফুল কি আমায় এনে দেবে
না কি তাহার বিনিময়ে আমার এই প্রাণটা নেবে,
ভালোবাসার যুদ্ধে হেরে গিয়ে আমি হয়েছি ক্লান্ত
সফলতার বিনিময়ে চেয়েছি ভালোবাসা বিপরীতে হয়েছি সর্বস্বান্ত।

কতজনা করেছেন জয় ভালোবাসা দুঃখ বিনে?
এমনও হয়েছে অর্থের বিনিময়ে কেউ নিয়েছেন কিনে,
কে পেরেছেন গো চিনতে এমন ভালোবাসা
মৃত্যুর কোলে ঢলিয়া পড়লেও তা দেখায় বাঁচার আশা।

দিয়েছি কত ভালোবাসার খোঁজে সুউচ্চ পাহাড় পথ পাড়ি
কত বার পা পিছলে পড়ে গিয়ে নিজেই নিজের সাথে ধরেছি আড়ি,
ভালোবাসা কি নববধূর এমন কোন লাল বেনারসি শাড়ি
না কি শীতের সকালের খেজুর গাছের মধুর রসের হাঁড়ি?

খুঁজেছি ভালোবাসা আমি;গিয়ে অথই সমুদ্রের পানে
প্রাণ কেড়ে নিতে দেখাইয়াছে চিরতরে ডুবিয়ে মারার ভয়,
আমি চেয়েছি শুধু একটু ভালোবাসা নিয়ে প্রাণ বাঁচাতে
দুর্বল প্রাণেতে কি আর আমার এতখানি ভয় সয়।

কখনো কত গল্প কবিতায় খুঁজে পাই ভালোবাসার ছড়াছড়ি
ভাঙ্গনের সুর শুনলে শুরু হয় আবার ছাড়াছাড়ি,
হয়না কি তাহার এই জগতে স্থায়ী কোন বসতবাড়ি
দিতে শুরু হতে জীবনের শেষ অবধি একক ভাবে পাড়ি।

না জানি কি আছে এমন এই তৃষ্ণার্ত ভালোবাসায়
চলে তাহার নিজ ইচ্ছে মত কখনো কাঁদায় কখনো বা হাসায়,
আমি চাইনি কখনোই চাইনি অর্থ বিত্ত ধনসম্পত্তি সফলতা
এত ত্যাগ বিসর্জন-এর পরও কি পেতে পারিনা একটু ভালোবাসা??


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026