সত্যের সৈনিক
- জিহাদ আমিন
সত্যের সৈনিক
-জিহাদ আমিন
তুমি কি সত্যিই সাহসী সত্যের সৈনিক?
বন্দি কেন আজ ঘরের কোনে
পরাধীনতার শিকল পড়িয়ে রেখেছো কেন নিজের পায়ে
মৃত্যু কি আসবেনা কোনদিনও তোমার জীবনে?
ভয় পাও যেতে তুমি হাজতখানায়
সত্য বলিলে যদি ওরা ধরে নিয়ে যায় থানায়,
জীবন তোমার অন্য কারো পায়ের জুতার তলে
চলতে পছন্দ করো তাই কুকুরের মত দলেবলে।
সাহস বেড়ে যায় দুর্বলের সাথে
হিংস্র জানোয়ারের মত খামচে দাও নিজের হাতে,
তুমি কি মানুষ?নাকি নতুন কোন পশু
যৌবন জীবন শেষ করেছো ঘুরে জালিমের পিছু পিছু।
নামের জ্ঞানী গুণী বুদ্ধিজীবি সকলের মুখে যেন তালা
হাত পাততেও লজ্জা পায়না নিয়ে ভিক্ষার থালা,
বড় বড় কথা বলে বেড়ায় মুখে গরীব নাকি কামলা
মায়া কান্নায় কাঁদিয়া বুক ভাসায় যখনি হয় নগ্ন হামলা।
হ্যাঁ আমি সত্যিকারের সাহসী সত্যের সৈনিক
আমি খুঁজে পেয়েছি আমার প্রিয় স্রষ্টাকে সর্বত্র
আমি আমার নিজের ধর্ম ও সকল কর্মের মাঝে
যার দয়া বিনা এই জীবন এক মূহুর্ত আমার নাহি বাঁচে,
আমার জীবন মরণ একমাত্র তারই হাতে
আপোষ করিনি করবোনা কখনো আমি অন্যায়ের সাথে
আসুক যতই বুলেট কামান রুখতে দাঁড়াবো বুক পেতে
হও যদি তুমি সাহসী সত্যের সৈনিক মোলাকাত হবে কাল হাশরেতে।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।