এই মন পাড়ায়
- জিহাদ আমিন
এই মন পাড়ায়
-জিহাদ আমিন
কে দিবে গো আমায় মোহনার সুর এনে
কে নিবে গো আমায় বাতায়নে কাছে টেনে,
বসন্তের ওই কোকিল সুরে কে গাইবে গান
ফুলেরও মধু লয়ে ফিরিয়ে দিবে আবার প্রাণ।
যারে আমি ফুল ভাবি সেইতো হয় ভুল
কেড়ে নিতে প্রাণ মন হয় সে ব্যাকুল,
বিলায়ে ফুলেরও মধু ব্যাথা দিয়ে যায় শুধু
বিনা কারনে অকারনে কে দিবে এমন ভুলের মাশুল।
যাতনা আমার মিশে রয়েছে এই জীবনে
কখনো সুখের প্রাসাদ গড়তে গিয়ে হয়েছি ব্যর্থ মনে মনে,
সুখ পাখিটাও দেয়না ধরা কথা তাহার ভীষণ কড়া
উড়ে বেড়াইতে বেশিই পছন্দ তাহার ওই দূর গগনে।
রাতেরও আঁধারে মুগ্ধতা ছড়ায় জোঁছনার আলোর তারায়
সুগন্ধ তাহার বিলিয়ে দিতে আমাতেই যেন সে হারায়,
কার হবে ঠাঁই আমি যাই বলে যাই এই মন পাড়ায়
ভালোবাসা পেতে হৃদয়ের সাথে হৃদয় মেলাতে পাশে এসে দাঁড়ায়।
ফুরিয়ে যাওয়া মধুর সুর এখনো যে প্রাণেতে বাঁজে
কে চলে গো ওই দূরের পথ ধরে একেলা একা সাজে,
মন কি তাহার বসিবে আজ আমায় বিনে অন্য কোন কাজে
ঘোমটা তাহার মাথায় জড়ানো মরি যেন তাই একটু মধুরও লাজে।
আমি হারিয়ে যাই কখনো কখনো এমন ভালোবাসায়
বাঁচায় জীবন স্বপ্ন বুনে মনেরও ঘরে এখনো তাহার আশায়,
বসন্তের ওই কোকিল সুরে কে গাইবে আজ গান
ফুলেরও মধু লয়ে ফিরিয়ে দিবে আবার নতুন প্রাণ।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।