জীবনের বসবাস
- জিহাদ আমিন
জীবনের বসবাস
-জিহাদ আমিন
এক জীবনের কেন হবে এত পরীক্ষা
আমি তো বরাবরের মতোই এই পৃথিবীর কাছে ছাত্র
জানিনা কবে হবে আমার আসল শিক্ষা।
মরণ আমার দাঁড়িয়ে রয়েছে নিজ দরজায়
কে আছেন এই জগতে আমার চেয়ে এত বড় অসহায়
এক আল্লাহ বিনে কে আমায় বাঁচায় আছি সেই আশায়।
ভালোবাসা মৃত্যুর মাঝে পার্থক্য কোথায়
দু'টিই যখন পেয়ে যায় জীবন বাকি রয়না কিছু হারাবার
মৃত্যু এসে জীবন কেড়ে নিয়ে যায় একবার ভালোবাসায় বারবার।
এই জগতের সকল বন্ধন জাপিত মোহ মায়া
হারিয়ে যায় কাছ হতেও নিজের ছায়া
মৃত্যুর সময় হয়ে গেলে আজরাইলও দেখাতে আসেনা দয়া।
পাড়ি দিতে হয় ভাগ্যের সন্ধানে দেশ হতে দেশে
কাহারো পরিবর্তনের হয়েছে কি কখনো শেষ
বয়ে আনে পরিশেষে এক জীবনের কঠিন সর্বনাশ।
আমি হারাই আমার স্বাধীনতা কর্মের কাছে
আমি মাথা নত করি একমাত্র আমার প্রভুর সামনে
এই পৃথিবীতে কেউই দুর্বল নহে যেই জীবনের প্রাণ আছে।
আমার মৃত্যুর পর কেউ কাঁটতে আসবে বাঁশ
কান্নায় জড়িয়ে বিলাপ করবে পরিচিত চারপাশ
ভালোবাসা মৃত্যুর মাঝামাঝি এই জীবনের হয় বসবাস।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।