শোক
- জিহাদ আমিন
শোক
-জিহাদ আমিন
হারিয়ে যাওয়ার মিছিলে জানিনা গো তুমি কে ছিলে
ছিল কত চেনা জানা পরিচিত অপরিচিত লোক
কত জীবন বেঁচে আছে হৃদয়ে নিয়ে পাহাড় সমান শোক।
ভয় হয় এই জীবন যুদ্ধে যদি হেরে যাই
চলার পথ হতে সরে গিয়ে কিছুটা থমকে দাঁড়াই,
কি করে দিব পাড়ি আমি একা এতোটা পথ
আশার আলো ভেবে হাত বাড়াতেই সামনেই যত বিপদ,
কোথাও নেই একটু খানি আলোর দেখা শুধুই হাহাকার
চারদিক হতে ঘনিয়ে আসছে ঘোর ঘন কালো অন্ধকার।
ওই তো মনে হয় এই দিকেই আসছে লাশের মিছিল
কত চেনা জানা মুখ ওদের দলে যোগ দিয়েছে
কত জন তাহার প্রাণের প্রিয়জন চোখের সামনে হারিয়েছে।
প্রিয় মুখ যত্ন করে তুমি আগলে রেখো নিজেকে
আমি তো চাই না কখনো তোমাদের থেকে আলাদা হতে,
এই কঠিন যুদ্ধ ক্ষেত্রে হতে পারো বেঁচে থাকার সংগ্রামে একাই সৈনিক
জীবন মৃত্যুর যুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে দৈনিক,
হতাশার ঘোর হতে বেরিয়ে এসো দু'ঠোটের কোনে একটুখানি মৃদু হাসো
ধৈর্য ধরো নিজের মন শক্ত করো তবুও নিজের জন্য বাঁচো।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।