আত্মার বন্ধন
- জিহাদ আমিন
আত্মার বন্ধন
-জিহাদ আমিন
খুকী-::-মা.. মা...
মা-::-কে..ওখানে কে আমায় মা বলে ডাকছে...
খুকী-::-মা আমি তোমার খুকী।
মা-::-খুকী তুই এসেছিস,দেখ খুকী তুই চলে যাওয়ার পর আমাদের কি অবস্থা,তোর বাবাও অনেকটা ভেঙ্গে পড়েছে তিনি আমাদের সবাইকে সান্তনা দিয়ে সবার আড়ালে নিজেই লুকিয়ে লুকিয়ে কাঁদে।
খু্কী-::-মা তুমি নিজেও তো কাঁদছো,তাকিয়ে দেখ তোমার শরীরের কি অবস্থা আগের থেকে অনেকটা শুকিয়ে গেছো নিশ্চয়ই ঠিক মত খাওয়া দাওয়া করো না।
মা-::-তোকে ছেড়ে যে আমরা কখনো খেতে বসিনি খুকী আজ তুই পাশে নেই কেমন করে খাই বল,কোন খাওয়াই যে আমাদের পেটে যেতে চায় না.. রে খুকী।
খুকী-::-তোমরা যদি এমন করো আমার বুঝি কষ্ট হয় না,আমি তো তোমাদের থেকে সবই পেয়েছি আদর ভালোবাসা কই কখনো'তো তোমরা আমার কোন চাওয়ারই অপূর্ণ রাখোনি,যখন যাহা চেয়েছি তাই দিয়েছো,তাছাড়া আমি তোমাদের ছেড়ে কোথাও যাইনি আমি আছি থাকবো তোমাদের স্মৃতি ভালোবাসায়,
ঠিক আছে মা তুমি এখন আমায় কথা দাও আজ থেকে ঠিক মত তোমরা খাওয়া দাওয়া করবে,মনে রেখো তোমরা যদি এমন করে না খেয়ে থাকো তাহলে কিন্তু আমি অনেক কষ্ট পাবো,বলো মা তুমি কি চাও আমি কষ্ট পাই..?
মা-::-দেখ খুকী দেখ ওইতো তোর সব কিছুই এখনো সেই আগের মত করেই সাজানো গোছানো রয়েছে
মনে হয় যেন সব সময় তুই আমাদের আশে পাশেই ঘোরাঘুরি করিস,তোর বাবা আজও বাহির থেকে এসে দরজাটা খুলতেই প্রথমেই তোর নাম ধরে ডেকেছে,তার হৃদয়ের মনিকোঠায় এখনো যে শুধুই তোর ছবিটাই এঁকে রেখেছে।
খুকী-::-মা তুমি একটু বাবাকে সান্তনা দিও তাছাড়া আমি তো সব সময় সারাক্ষণ তোমাদের আদর ভালোবাসা নিয়েই থাকি,
জানো মা তুমি বাবা তোমরা সবাই যখন নামাজে বসে আমার জন্য দোয়া করো আমার মনটা তখন খুশিতে ভরে যায়,
এই পৃথিবী হতে একদিন সকলেরই নিতে হবে বিদায় কেউ আগে কেউ পরে এমনি করেইতো হবে সবকিছুর সমাপ্তি, এটাই যে স্রষ্টার সৃষ্টির বিধান তা সবাইকে ধৈর্য সহকারে মেনে নিতে হবে,তাছাড়া তোমাদের দোয়া ও ভালোবাসা এটাইতো আমার বড় প্রাপ্তি।
রাতের শেষ দিকে হঠাৎ মসজিদ হতে মুয়াজ্জিনের সুমধুর কণ্ঠে আযানের সুর ভেসে আসলো..আল্লাহু আকবার আল্লাহু আকবার,আল্লাহু আকবার আল্লাহু আকবার...
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।