কাঁটায় ভরা ফুলসজ্জা
- জিহাদ আমিন
কাঁটায় ভরা ফুলসজ্জা
-জিহাদ আমিন
কতোটা ব্যর্থ হলে দেখবো আমি সফলতার মুখ
এই যেন যাতনায় বিমুগ্ধ জীবনের সকল সুখ,
ভুলে রই আমি আমার সকল গল্প কবিতা
আয়নার সামনে দাঁড়িয়েও কলঙ্কিত নিজের ছবিটা।
স্বর্গের দুয়ার সরিয়ে গিয়াছে আমি হতে বহুদূরে
দূর দূর করে তাড়িয়ে দেয় ঘৃণার ছলে,
আমি যেন দিশেহারা বিপথগামী এক পথিক
কি রয়েছে এমন বাকী যে হারিয়েছে চারিদিক।
ভুলে রইতে চাই জমিয়ে রাখা হৃদয়ের সকল সুখ
ধ্বংস হইতেও রাজি বাঁধলে বাধুক বাসা কঠিন অসুখ,
পারবোনা আমি এতটা যাতনা সইতে
নিজের মনের যন্ত্রণা নিজের কাছেই আমি কইতে।
জীবনে এমনও কিছু হারানোর শূন্যতা
কখনো হইবেনা তার পরিপূর্ণ পরিপূর্ণতা,
যন্ত্রণার রাজ্যে প্রতিক্ষণ করে চলে হাহাকার
এই জীবন বারে বার কেঁদে কেঁদে বলতে চায় আমি কার?
সত্যের নাম দিয়েছে এই জগৎ সংসার লজ্জা
যেন কাঁটায় ভরা পুষ্পিত ফুলসজ্জা,
কেন এত ভয় করিতে সত্যের সাথে আলিঙ্গন
ভেঙ্গে যাক না হয় এক পৃথিবী জন মানুষের মন।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।