বিদায়
- জিহাদ আমিন
বিদায়
-জিহাদ আমিন
যখন আমি রইবোনা আর এইখানে
জানবেনা কেউ কি ছিল মোর এই মনে,
সেদিন আকাশ ভেঙ্গে বাদলা হবে বৃষ্টি ঝরবে দিন দুপুরে
পুকুর পাড়ে দাঁড়িয়ে থেকে ডাকবেনা কেউ প্রাণ খুকুরে,
আমি থাকবো পড়ে মাটির ঘরে আসবেনা কেউ খবর নিতে
জীবন খেলায় অবহেলায় মত্ত আমি কে বা হারে কে না জিতে।
আমার দেহখানা সাজাবে করে পরিপাটি
আপনজনা তাহারা দেখতে এসে করবে কান্নাকাটি
মাটির এই দেহখানা আবার ফিরে হইবে মাটি,
হইবোনা কেউই সেদিন আমার সঙ্গের সাথী?
অন্ধকার ঘরেও জ্বলবে বাতি আপন ঈমান হইলে খাঁটি।
যেইদিন আমি রইবোনা আর এইখানে
জানবেনা কেউ কি ছিল মোর আপন এই মনে,
দেখলিনা মন তোর আপন মনের ঘরে কে আছে
তোর সকল ভুলের দায়ে পিছনে বসে কে হাসে
আজ তোর এই বিদায় বেলায় আপন বলে পাশে কে আছে?
এই দুনিয়ার মায়ায় চাকচিক্যময় রঙ্গ লিলায়
ব্যস্ত ভীষণ আমি আপন কোন প্রতিযোগিতায়
পাপ পূণ্যের হিসাব যেদিন হবে কেউ কি নিবে আমার সকল দায়?
কে হবেন সেদিন আমার চাইতে এত বেশি অসহায়
আপন আপন করিয়া সবকিছু একদিন যার হয়েছে বিদায়।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।