তেপান্তর
- জিহাদ আমিন
তেপান্তর
-জিহাদ আমিন
আমি প্রান্তর হতে তেপান্তর খুঁজি তোমায়
দেখা হইবে জলেরও দারে এমনও এক বরষায়,
যদি বৃষ্টি না হইতো দু'চোখের কোনে মুষলধারে
জমে থাকা মনের কালো মেঘগুলো লুকাইতো গিয়ে কোন কিনারে
আকাশ কি হইতো সাদা দেখিতো কেউ ওই চাঁদ তারারে।
বকুল ফুল ঝরেছিলো এমনও এক সকালে
আমি নিজ হতে লয়েছি তারে দু'হাতে কুড়িয়ে
শুকিয়েও প্রমান করে তাহার অস্তিত্ব সৌরভ বিলিয়ে,
জলে ভরা ঝিলের মাঝে ফুটেছিলো একরাশ লাল পদ্ম
সূর্যের কিরণ লেগে সূর্যমুখী ফুলটাও ফুটেছে সদ্য।
মুগ্ধ আমি তোমার প্রেমে ও আমার প্রিয় জন্মভূমি
ভুলিনা ওগো তোমায় আমি যেথাই রই কি'বা থাকি
এই মাটিতেই জন্ম আমার তাইতো আমি এত দামি,
সারি সারি গাছ গাছালি সবুজে ঘেরা মাঠ তেপান্তর
শীতের সকালের শিশিরের মুগ্ধতার জুড়ায় আমার এই অন্তর।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।