আমার খুকুমণি
- জিহাদ আমিন
আমার খুকুমণি
-জিহাদ আমিন
আর বুঝি কখনো খুকুমণি আমার আসবেনা ফিরে
কতনা সাজানো গোছানো ছিল এই সংসার তাকে ঘিরে
তুই বিনে এই ঘর যেন আমার সবই শূন্য শূন্য লাগে,
দেখবোনা কোনদিনও আমি তার হাসিমাখা মুখ
কেমন করে বলি কত মায়া মমতায় ভরা ছিল কোমল সব সুখ।
যদি আরেকবার শুধু একটি বার ছুঁয়ে দেখতে পারিতাম
আমার আদরের খুকুমণিকে দু'টি হাত বাড়িয়ে
কখনো কি একেলা একা তারে আমি ছাড়িতাম,
তার বিদায়ের আমি নিজ হতে যেন নিজেকেই ফেলেছি হারিয়ে
চলবেনা কোনদিনও আর এই পথে চোখের সামনে পা মাড়িয়ে।
দু'চোখের জলে এই হৃদয় সইতে পারেনা এমন যাতনা
কে দিবে গো আমায় প্রিয়জন হারানোর সান্তনা
কি করে বলি এই বুকের ভিতর হয় কতখানি যন্ত্রণা,
ভালো থেকো ওপারে ও আমার আদরের ছোট্ট খুকুমণি
তুই যে ছিলি থাকবি হয়ে আমাদের দু'চোখের মণি।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।