ধ্বংস
- জিহাদ আমিন
ধ্বংস
-জিহাদ আমিন
এই জগৎ সংসারে কেন এত ধোঁকা
এভাবে আর কত আমায় সাজতে হবে বোকা,
যদি ধ্বংসই হয়ে থাকে একমাত্র মুক্তির পথ
নিজ হাতে ধ্বংস করে দিতে চাই আমি এই বিশ্ব জগৎ।
বলো কোথায় ধৈর্য্যের অন্তিম শেষ সীমানা
ধৈর্য ধরিতে ধরিতে আমি ক্লান্ত আজো তার হয়নি জানা,
আমি ধ্বংস করে দিতে চাই এই জগৎ বিশ্ব পৃথিবী
স্বাধীন ভাবে বাঁচতে যে আসবে নতুন অতিথি।
আমি নিজ হতেই হেরেছি ওদের বিজয়ী দেখতে
আমি দেখেছি আমার পরাজয়ে ওদের হাসতে,
আমার সরলতার সুযোগ বুঝে চেয়েছে আমায় ওরা মারতে
দু'চোখের জল নিরবে ফেলে দেখেছি নিজেকে কাঁদতে।
বলো কোথায় এই ধৈর্য্যের অন্তিম শেষ সীমানা
এই পথের শেষ কোথায় এখনো তার হয়নি জানা,
ভয় ভীতি দেখিয়ে দেখে দমে যাওয়ার পাত্র আমি নহে
মাথা উঁচু করে বাঁচে বীর,কাপুরুষ কাঁপে ভয়ে।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।