আমি কই
- জিহাদ আমিন
আমি কই
-জিহাদ আমিন
আমি হারালে হারাবে পথ
আমি হাঁটলেই কেটে যাবে সকল বিপদ,
আমাকে চলতেই হবে কথা বলতেই হবে
নিতে হবে আমাকেই এই কঠিন শপথ।
আমি দাঁড়ালে উঠে দাঁড়াবে বিশ্ব
আমি চললেই সঙ্গী হবে নতুন কোন শিষ্য,
আমাকে চলতেই হবে কথা বলতেই হবে
নয়তো পিছনে পড়ে হয়ে যাবে ওরা নি:স্ব।
আমার নি:শ্বাস-এর মালিক তো আমি নই
সে কথা কি আমি একেবারেই ভুলে রই,
আমাকে চলতেই হবে কথা বলতেই হবে
কোথায় থাকার কথা আমার আর আমি কই??
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।