ঝরা পাতার কান্না
- জিহাদ আমিন

ঝরা পাতার কান্না
-জিহাদ আমিন

সৌন্দর্য রূপ লাবণ্য আজ আমার সবই হারিয়েছে
কতজন এমনও দিনে আমায় ছুঁয়ে দেখতে হাত বাড়িয়েছে,
কতনা কাল ঝড় বৃষ্টি কালবৈশাখীর তুফান
বয়ে গিয়েছিলো আমার উপর দিয়ে
কতজনা কত গান কবিতা গল্প লিখেছিলো আমায় নিয়ে।

ঝরা পাতার এই জগতে কি বা এমন মূল্য আছে
মরণের পরেও কি কেউ থাকে বেঁচে
তবুও অনন্তকাল ধরে থাকবো বেঁচে আমি আমারই মাঝে,
আসবেনা তো কেউই সময় ফুরিয়ে গেলে কাছে
পড়ে রই মাটিতে অন্যের পায়ে ছাপা পড়ে কষ্ট এই বুকেতে লাগে।

শীতের সকালে শিশিরে ভিজে আমি হয়েছিলাম সিক্ত
চৈত্রের দুপুরে রৌদে পুড়ে পুড়ে নিজেকে করেছি শক্ত
জীবন যৌবন সবই হারিয়েছি,পানি হয়েছে শরীরের রক্ত,
বন্দি আমি নিজেই নিজের জীবনের প্রেমে
দাঁড়াতে গিয়েও বার বার হয়েছি ব্যর্থ তবু কখনো যাইনি থেমে।

চলছে চলবে এভাবেই আমার এই জীবন
এই পৃথিবীর সকল লাঁছনা বঞ্চনাকে করে নিয়ে আপন
ধৈর্য্যের কাঁটাতারের বেড়া যে করছে পার ভয় কি তার আসলেও মরণ,
ঝরা পাতার কান্নার এই শব্দ কেউ চলে তার নিজ দু'পায়ে মাড়িয়ে
বেঁচে থাকার আর্তনাদ করে যাই নিরবে দু'হাত বাড়িয়ে।।

নিষ্ঠুর সকলই দিতে চায় দূর দূর করে তাড়িয়ে
আছি থাকবো তবুও আমি নিজেই যায়গাতেই দাঁড়িয়ে,
হোক সবাই সকলি আমায় নিয়ে যতটাই ক্ষুব্ধ
নিজের জীবনের জন্য নিজে করে যাবো তার চেয়েও বেশি যুদ্ধ
বেঁচে থাকাটাই হওয়া চাই শেষ অবধি প্রতিটি জীবনের মূল লক্ষ্য।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026