বিবেকের প্রশ্ন
- জিহাদ আমিন
বিবেকের প্রশ্ন
-জিহাদ আমিন
বিবেকের কাঠগড়ায় আমায় যদি প্রশ্ন করা হয় আমি কি উত্তর দিব
দায়িত্বের মানদণ্ডে সঠিক ভাবে আমি কতখানি হয়েছি উত্তীর্ণ
কখনো যদি জিজ্ঞাস করা হয় আমাকে আমি কি জবাব দিব,
এটা কি আমার নিজের অবহেলা নয়
কেন এমনি ভাবে এই জীবন আমার করিতেছি ক্ষয়?
এই সমাজ আমার এই দেশ আমার
আমারও তো উচিত ছিল বিপদে আপদে অন্যের পাশে গিয়ে দাঁড়াবার
যা ছিল তা তো হারিয়েছি নতুন করে কি আছে এমন হারাবার,
কোথাও একটু জায়গা নেই সামনে দিকে হাত বাড়াবার
কেড়ে নিয়েছে যাহা ছিল হারিয়েছি বাঁচার অধিকার।
আমি তো আমিতেই একা রয়েছি বেশ খুশি
প্রয়োজন ভাবেনি খেয়ে কিনা না খেয়ে পড়ে রয়েছে পাড়া প্রতিবেশী
আমি কি নিজের বিচারে নিজেকে করিতে পারিবো দোষী?
দিনে দিনে বেড়েছে আমার সাধ ইচ্ছা বড্ড বেশি
আরাম আয়েশের জীবন উপভোগ করিতে অন্যের গলায় পড়ুক ফাঁসি।
জীবনের কথাগুলো হয়তোবা এখানেই শেষ হতে পারতো
জীবনটাকে ভালো করে বুঝে ওঠার আগেই সে হারতো,
এই হার যে নিজের জন্য কতোটা ব্যর্থতার
ভালো কিছু না ভেবে খুঁজি জয় পরাজয়ে বেশি স্বার্থ কার
গঠিতো এখানেই সমাপ্তি খুলে দেখা হতোনা কোনদিনও হৃদয়ের দুয়ার।
হ্যাঁ না বলে বলে এই জীবন কত আর চলবে
কবে জীবন তার নিজের মত করে কিছু বলবে?
এটা কি আমার আমার একান্তই নিজের অবহেলা নয়
কেন এমনি ভাবে এই জীবন আমার করিতেছি ক্ষয়
বিবেকের কাঠগড়ায় যদি আমায় প্রশ্ন করা হয় আমি কি উত্তর দিব??
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।