মুক্তির সংগ্রাম
- জিহাদ আমিন
মুক্তির সংগ্রাম
-জিহাদ আমিন
বিশ্ব মানবতার এই মুক্তির সংগ্রামে
আমি নিজ হতে নিজের সঠিক সজ্ঞানে
যুদ্ধের ময়দানে হে প্রভু দান করিও আমায় শহীদের মর্যাদা
এই কলম আমার চলছে চলবে অবিরত
অন্যায় অবিচারের বিরুদ্ধে জালিমদের হৃদয়ে ধরাতে ক্ষত সর্বদা।
জালিমদের হাতে উঠে বসেছে আজ ক্ষমতা
অন্যায় ভাবে জুলুম নির্যাতনের শিকার হচ্ছে সাধারন জনতা,
বলো হে কবে পাবে জালিমদের সকল জুলুম হতে মুক্তি
একত্রিত হবে নির্যাতিন নিপীড়িত সকল ব্যক্তি
বাঁচার জন্য সকলেই পাবে নিজের স্বাধীনতা।।
গণ মানুষের এই জঘণ্য কোলাহল হতে আমি মুক্তি চাই
দুনিয়ার সকল মোহ মায়া ভুলে কোথায় একটু শান্তি পাই,
রাতকে ভুলে থাকি আমি আঁধারের মাঝে
দিনেকে ভুলে যাই অন্য কোন কাজে
জানিনা তো আমি এই ধরণী সাজিয়েছে কেমন সাজে।
শহীদদের আত্মা প্রতিনিয়ত করে যায় আহ্বান
এসো সকলি সত্যের পথে এই মুক্তির সংগ্রামে
কর শাহাদাতের অমিয় অমৃত সুধা পান
আহা কি মিষ্টি মধুর সুবাসে সুবাসিত জান্নাতের সুরভিত ঘ্রাণ,
মন চায় আবারো ফিরে যাই আমি ধরণীর বুকে
যদি হাজারো বুলেটও তাক করিয়ে রাখে আমার দিকে
উৎসর্গ করে দিবো সত্যের পথে বার বার আমার প্রাণ।
মানবতার মুক্তির সংগ্রামে হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে
মন থেকে না হয় অতীতের গ্লানিগুলো দিই উড়িয়ে,
ভুল তো মানুষেই করে কেউ আগে কেউ পরে
যাহার আজ রয়েছে টগবগে যৌবন সেও তো মরে,
খুঁজি সমাধান বাঁচতে নিয়ে একটু সম্মান
এই জীবন যৌবন ক্ষণস্থায়ী একদিন ঠিকই যাবে ফুরিয়ে।
এই মুক্তির সংগ্রামে আমিও নিজের নাম লিখাতে চাই
সত্য সঠিক পথে যে হবে আমার সহযাত্রী সেও তো আমার ভাই,
অন্যের সহানুভুতি দয়া নিয়ে এই পৃথিবীতে বাঁচতে চাই না
নিজ কর্ম নিজের ধর্ম আমার কাছে বেশি বড় আমি তো অন্যের খাইনা,
সৎ শক্তিই হবে বিশ্ব মানবতার এই মুক্তি
একতাই হবে মুক্তির সংগ্রামে সব চেয়ে বড় শক্তি।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।