আমার গল্প
- জিহাদ আমিন

আমার গল্প
-জিহাদ আমিন

তোমার কি কখনো খুশি জাগে মনে আমায় ভেবে
ওই দূর খোলা আকাশের মাঝে আমার ছবি এঁকে
কখনো কখনো আমায় আলতো করে একটু ছু্ঁয়ে দিতে..?

কালো মেঘেরা যখন আড়াল করে দিতে চায় আমার ছবি
তুমিও হয়ে যাও তখন এক আগোছালো কবি
বলতে থাকো তাদের দূর হয়ে যাও বলে যাহা মন চায় সবি।

কখনো কখনো হয় কি তোমার এমন
রাতের তারাদের মাঝেও খুঁজে বেড়াও আমায় যখন তখন?
ভালো লাগেনা তবুও তোমার মায়া জড়ানো সকল চাঁদ তারা
দেখিতে আমার এক নজর হও তুমি বড়ই দিশাহারা
যদি হইতাম আমি আকাশের চাঁদ তারা
সারা রাত জেগে জেগে দিতে কি আমায় তুমি পাহারা..?

মনে হয় কি কখনো এমন,মন করে তোমায় জ্বালাতন
মুক্ত আকাশে উড়ে যাওয়া পাখিদের কাছে ডেকে
হৃদয়ের কিছু কথা আমায় বলে দিতে বলিও গিয়ে তারে
ও পাখি আমি যে রয়েছি তার ফিরে আসার অপেক্ষাতে।

কেন জানি জানতে ইচ্ছে করে আমার
তুমি কখনো আমায় ভেবে নিজের সাথে কথা বলো,
এই পৃথিবীর অগোচরে দু'চোখের জল করে টলমল
চলার পথে নিজের ছায়াকে আমি ভেবে কখনো সঙ্গে নিয়ে চলো..?

বলতে গেলে আমার এই গল্পের কোন রং নেই
তুমি না হয় তোমার মনের মত করে রাঙ্গিয়ে নিও,
দুঃখ কষ্ট তুমি যাই দেওনা কেন আমার কোন অভিযোগ নেই
দিনের শেষে শুধু আমায় একটুখানি ভালোবাসা দিও।।


৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026