আজ বিকেল
- জিহাদ আমিন
আজ বিকেল
-জিহাদ আমিন
আজ বিকেলে মন চেয়েছিল তোমার হাতটা একটু ধরি
তুমি যেন আমার মনের ওই রাজ্যের অঙ্গনা এক পরী,
হঠাৎ করে দক্ষিণা বাতাস বহেছিল বেশ
হৃয়ের মাঝে জেগেছিল কিছুটা ভালোবাসার আবেগ
হয়তো কোনদিনও এমন ভালোবাসার হয় না শেষ।
তোমার চোখে চোখ পড়তেই যেন কিছুটা লজ্জায় পড়ে যাই
মায়াবী দু'টি চোখের মায়ায় আমি নিজেকেই হারাই
মধুর ভালোবাসায় জড়িয়ে নিতে হাতখানা মোর বাড়াই,
তুমি যেন আমার,আমার ভালোবাসার এক সুরভিত ফুল
শুকিয়েও যে সুগন্ধ বিলিয়ে বেড়ায় সেইতো প্রিয় বকুল।
ছিল চোখে কালো কাজল,ঠোঁটে গাঢ় গোলাপী রঙের লিপস্টিক
কপালে টিপ দেওয়াতে আজ তোমাকে আরো বেশি লেগেছিল সুন্দর
মনে পড়ে...প্রথম দেখাতেই জয় করেছিলে আমার এই অন্তর,
সকল তারাদের মাঝেও খুঁজে ফিরি আমি মিষ্টি ওই চাঁদ
তুমি পাশে ছিলে বলেই এতোটা মধুর হয়েছিল প্রতিটি রাত।
তোমাকে ভালোবেসে সাজাতে চেয়েছিলাম আমি
প্রতিটি বার আমার লিখা কোন এক অবিনাশী কবিতায়
যাহার সাক্ষী হইবে যুগযুগান্ত ইতিহাসের পাতায়,
আমার সকল ভাবনা শেষে হেসে হেসে ফিরে তোমার দিকে তাকাই
এই যেন এক অমর অমৃত প্রেম তোমাতেই আমি হারাই।।
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।