অদেখায় পরিপূর্ণতা
- জিহাদ আমিন

অদেখায় পরিপূর্ণতা
-জিহাদ আমিন

হয়তো এখানেই সব কিছুর শেষ
জানা ছিলনা দিন তারিখ ক্ষণ মাস বিশেষ,
শেষ হতেই হবে সীমানায় এসে থাকবেনা বিন্দ সম লেশ
সাদা বর্ণে বর্ণিত যা দেখায় তাও ছিল কালো কেশ
কোন দুঃখ নেই এই হৃদয়ে,ওরা সুখে থাকলেই বেশ।

না বলা কল্পনায় হাজারো কথা মালায়
লিখে যাই মনের কথা কোন এক কবিতায়
থাকবে তুমি রইবে তুমি এই মন বাসনায়,
ওইতো আঁধার পেরিয়ে যেন জোছনার আলো দেখা যায়
কিছু দেখার পরিপূর্ণতা মিলে কখনো অদেখায়।

কাহারে তুমি মন বলিবে আপন
হৃদয়ও মাজারে কি এমন বীজ করিলে বপন
বাহুডোরে রাখিয়া আপন ভেবে যারে করিবে যতন,
সম্পর্কের তিক্ততায় হৃদয়ের অশ্রুসিক্ততায়
কোন এক কালে এসে এই জীবন লাগে বিষেরি মতন।

সুবিধাবাদী নিয়ম নীতি আমি মানিনা
চক্ষু থাকিতেও হতে হয় যখন অন্ধ
অযথা মন ভুলানো কথায় কারো ধার ধারি না,
দুঃখ সইবে যে সুখ পাওয়ার অধিকার শুধুই তাহার
কত শত বার হয়েছি ব্যর্থ তবুও হাল ছাড়িনা।

সে যে হারিয়েছে এই জীবন হতে বহুকাল আগে
ভুল সাধনায় নিরবে নিঃশব্দে একাকী কেঁদে কেঁদে
নিয়ম নীতির বাধ্যবাধকতায় তাও কি পেরেছে রাখতে বেঁধে,
কোথায় রয়েছে সে তাকে যেন খুঁজে যাই
নতুন সাজে একই সাথে এক হয়ে আবারো কিছু সুখ চাই।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026