হিসেবের কানাকড়ি
- জিহাদ আমিন

হিসেবের কানাকড়ি
-জিহাদ আমিন
রচনাকাল:-১৯/০৫/২০২১খ্রি:

আমার আধো দিন আধো রাতের এই ধরাতে
সময় যে কেটে যায় কোন এক বেলাতে
ভালোবাসা জীবনের মুখোমুখি প্রেম খেলাতে,
ধীরে ধীরে বাড়ছে বয়স কমছে আয়ু
হিসেব মেলাতে পারিনি কানাকড়ি নিজ অবহেলাতে।

ভীষণ ভালো লাগিতো আমার সবুজ
শিশির ভেজা ঘাসের আলতো ছোঁয়া পেতে মন হইতো অবুঝ,
মাঠের পর মাঠ বেড়িয়ে বেড়ানো
খোলা আকাশের নিচে অজানায় নিজেকে হারানো
সেথায় লুকিয়ে ছিল নাম না জানা একটুখানি সুখ।

দিনের শুরুতে ভোর হতেই বিমোহিত পাখির ডাক
মাথার উপর দিয়ে উড়ে গেল এক ঝাঁক সাদা বক,
চারিদিকে আম কাঁঠালের মৌ মৌ মোহ মায়া ঘ্রাণে
হৃদয় হইয়া মন-মুগ্ধ শীতল করা প্রাণে
ইলিশ পান্তা বাহারি রঙের ফুলে স্বাগত হে বৈশাখ।

আপন মনের রাজ্যের আমি বিজয়ী বীর
ভালোবাসা ভালোলাগার ছিলনা কোনই সীমানা প্রাচীর
ধীরে ধীরে বন্দি জীবন স্বপ্নের গতি অতি ধীর,
আমার আধো দিন আধো রাতের এই ধরাতে
হিসেব মেলাতে পারিনি কানাকড়ি এখনো নিজ অবহেলাতে।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026