পূণ্যলোকে জীবন
- জিহাদ আমিন

পূণ্যলোকে জীবন
-জিহাদ আমিন

সেই দিন কে হবে আপন,কে কাহার জন্যে কাঁদবে
বলো কে আছো এমন,যে আমায় মনে রাখবে?
আমি তো বিজয়ী মর্যদা অর্জন করতে পারিনি
আপোস করিনি কখনো অন্যায়ের সাথে
যদি এনেও দিত এক হাতে সূর্য, চাঁদ অন্য হাতে
দিতেও রাজি জীবন তবুও কখনো হার মানিনি।

কোথায় হবে সবার আসল ঠিকানা
কাহার আছে গো এমন সঠিক খবর জানা?
পারিনা আমি নিজেকে করিতে মানা
দু'চোখে ঝরে অশ্রু সেই কঠিন দিবসও দিনের ভয়ে
শরীর হতে চামড়া আগুনে বারে বার যাবে জ্বলসে ক্ষয়ে
পারিবো কি পার হতে পুলসিরাত,মাবুদ মাওলার ক্ষমা লয়ে।

জীবন তো নিরবধি পার হয়ে যাচ্ছে চলে
মূল্যায়ন করিনা কাউকেই যে যাহাই বলে
কি হবে গো সেই দিন যদি সকল কিছুই যায় বিফলে?
পরপারের জীবনের আছে কি এমন কোন সীমানা
কেউ যখন হাসিবে,অন্যজন নিজ কর্মের জন্য নিজেই কাঁদিবে
মৃত্যুর পরও কি গৌরবের সহিত কেউ মনে রাখিবে।

কখনো কি এই জীবনের হবে শেষ
আছে কি এমন কিছু একটি জীবনের বিশেষ
যেই জীবন একবার হয়েছে শুরু,তাহার কি কখনো রয়েছে শেষ,
এখানেই'তো লুকিয়ে রয়েছে জীবনের যত ভয়
হতে পেরেছি কি এমন কেউ দিতে নিজের পরিচয়
মুখমণ্ডল হবে উজ্জ্বলিত,পূণ্যলোকে জীবন হইবে গৌরবময়।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026