আত্মার আত্মশুদ্ধি
- জিহাদ আমিন

আত্মার আত্মশুদ্ধি
-জিহাদ আমিন

আমি আর যাহা কিছুই হই না কেন
আজ অবধি ভালো মানুষ হতে পারিনি,
আমি সবার কাছে নিজেকে মহৎ প্রকাশ করিলেও
অন্যের প্রতি হিংসা বিদ্বেষ করা সেটাও আমি ছাড়িনি।

আমার নামের আগে পিছে লাগিয়েছি বড় বড় পদ পদবি
দেয়ালে দেয়ালে কখনো শোভা পায়
প্রচার প্রসার বাড়াতে নিজের রং বেরঙের ছবি,
বিপদে পড়ে কেউ যদি এসেও পড়ে আমার কাছে
ভাবখানা যেন এমন হয় আমি যেন এক মহাকবি।

আমি নেতা সেজে দখল করে নিই চেয়ার
জ্ঞানী গুণী বয়স্ক বিদ্বান কাউকে করিনা কেয়ার,
আইন আদালত সবইতো আমার হাতে
কার আছে হিম্মত সকল অপকর্মের বিরুদ্ধে লড়তে আমার সাথে,
চাইলেই আমি করে দিতে ওদের বংশ নির্বংশ
আমার ক্ষমতার প্রভাব খাটিয়ে এক থাবাতে।

সামান্য কথার এদিক ওদিক হলেই একটুতেই আমি রেগে যাই
ভুলে যাই সকলি যে মোরা মানুষ তাই
আমি সব কিছুই'তো মানি,শুধু নিজের হিসাবটা ঠিক চাই,
আসলে এমনটাই আমার নিত্যদিনের চরিত্র
আমায় ছাড়া কে করিবে দূর এই দেশও সমাজ হতে দারিদ্র
ভাবখানা যেন এমন আমার,আমিই'তো সকলের মিত্র!

আমি আর যাহা কিছুই হই না কেন
আজ অবধি ভালো মানুষ হতে পারিনি,
আমি পারিনি আমার বদ অভ্যাস গুলো এখনো বদলাতে
অন্যের পিছনে হিংসা বদনাম করা এখনোতো ছাড়তে,
যেন দিনে দিনে লোপ পাচ্ছে সকল বিবেক বুদ্ধি
আর কবে করিবো আমি নিজের আত্মার আত্মশুদ্ধি??


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026