শিকারীর তীর
- জিহাদ আমিন

শিকারীর তীর
-জিহাদ আমিন

চলতে চলতে পথ হঠাৎ করে যেন থেমে যাই
সব কিছু এলোমেলো তবুও কিছু বলতে চাই
আমার আমি ঠিকই আছি মনে হয় সে যেন আমার নাই,
আমি না চেয়েও তো সব কিছু পাই
চাওয়া পাওয়া সব পূর্ণতার প্রান্তে এসেও রয়ে গেলো অধরাই।

কি করে যে তারে আমি দোষী
হাওয়ায় হাওয়ায় উড়িয়া বেড়াইতে সে বড্ড খুশি
খাঁচার পাখি উড়াল দিলে কে রইবে তাহার সাক্ষী,
হৃদয়ে হয় ভয় দূরে রইলেই ভালো হয় এতেই আমি বাঁচি
এটাও জানে ফিরেও যদি আসে কোনদিন তাও তো আমি আছি
এই যেনো জেনেও বুঝে নিজ গলায় লইলাম ফাঁসি।

শিকারীর তীর যেন আমার এ বুকে আসিয়া বিঁধে
হয়তো ওরা যে রয়েছে মহা সুখে
কে কাঁদে'গো নিরালায় বসিয়া পরের শোকে,
ত্যাগে নয়'গো বেশি সুখ হৃদয় মজিয়া লয় ভোগে
আছে কি এমন ঔষধ,সারিতে যে ভুগছেন মরণ রোগে?

চলা হবেনা হয়তো কোন এক চাঁদনী রাতে এক সাথে
ওই হাত রাখিতে সুখ পায় অন্য কারো হাতে,
চলতে চলতে পথ হঠাৎ করে যেন থমকে দাঁড়াই
এখনো যে সামনে অনেক পথ রয়েছে পড়ে
ফিরতে চায় না মন আগের মত করে আপন ঘরে
চাওয়া পাওয়া সব পূর্ণতার প্রান্তে এসেও রয়ে গেলো অধরাই।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026