ধৈর্য ধরো
- জিহাদ আমিন
ধৈর্য ধরো
-জিহাদ আমিন
কেন তুমি হতাশ হও ও আমার ভাই
আল্লাহর সাহায্য অতি নিকটে,
এই জীবন তো তাহারই দান,ভরসা করো আল্লাহর উপর
জয়ী তোমাকে হতেই হবে এই জীবন যুদ্ধে।
তিনি রাতের মধ্যে হতে বের করে আনেন দিন
দিনের আলো ফুরিয়ে ঘন কালো অন্ধকার রাত,
কি করে অবিশ্বাস করিবে তুমি এমন চরম সত্য
ফিরে আবার তাহারই সঙ্গে হইবে তোমার সাক্ষাত,
বন্ধ হৃদয়ের দুয়ার একবার খুলে দেখ
কেমন করে দাঁড়িয়ে রয়েছে খুঁটি বিহীন বিশাল আকাশ?
অভাব দুঃখ কষ্ট বিপদ আপদ হতেও পারে
এই সব কিছুই আল্লাহর পক্ষ হতে তোমার জন্য পরীক্ষা,
ধৈর্য ধরো হতাশ হয়ে ভেঙ্গে পড়োনা
এখান থেকেও নিতে পারো তুমি শিক্ষা,
কেন তোমায় বেঁচে থাকার জন্য জীবিকার তাগিদে
হাত পাততে হবে এমনি অন্যের ধারে
কার আছে এমন ক্ষমতা এক আল্লাহ ছাড়া দিতে পারে প্রাণ ভিক্ষা।
হতেও পারে এমন দূর্বিষহ যন্ত্রণা সহ্য করে বেঁছে রয়েছো আজীবন
হে আমার ভাই এই দুনিয়ার সুখ তো তোমার জন্য নয়
কেন মিছে মায়ায় নিজের ছায়া দেখে পেতে হবে ভয়?
আল্লাহর দেওয়া প্রতিটি ওয়াদা যে সত্য
সকল প্রাণীরই গ্রহণ করিতে হবেই এক সময় মৃত্যু
আর এমন একদিন আসবে সেইদিন শুধু তোমারই হবে জয়।
ধৈর্য ধরো ও আমার ভাই,আল্লাহর সাহায্য অতি নিকটে
সত্যের কোনদিনও হয়না'তো ক্ষয়,
যাকে তুমি আজ ভয় পাচ্ছো আঁধার ভেবে
দেখিবে এক দিন সেটাই তোমার পাশে দাঁড়াবে আলো হয়ে
বলো কার আছে এমন ক্ষমতা তখন তোমায় হারাবে?
মনে রেখো সেই দিন তোমারই হবে জয়
ভরসা করো একমাত্র আল্লার উপর,আল্লাহর সাহায্য অতি নিকটে।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।