এক হও
- জিহাদ আমিন
এক হও
-জিহাদ আমিন
স্বপ্ন দেখে নিরব থেকে কি লাভ বলো তাই
বাস্তবে রুপান্তর করে বিনা এই জীবনের কোনই মূল্য নাই
আমার বিপদে তুমি চুপ থাকো;এ তুমি কেমন ভাই?
জালেমেরা ওৎ পেতে রয়েছে কায়েম করিতে জুলুমের রাজত্ব
চিরতরে মুছে দিতে চায় দুনিয়ার জমিন হতে ইসলামের সৌন্দর্য,
আল্লাহু আকবর ধ্বনি তুলে মুমিনেরা জেগে ওঠো ভাই
আল্লাহর জমিনে জালিমও জুলুমের কারোই কোন ঠাঁই নাই।
হতে পারে সংখ্যায় ওরা অনেক বেশি
বুলেট কামান গোলা বারুদ রয়েছে ওদের রাশি রাশি
ক্ষমতার জোরে সত্যের গলায় পরাতে চায় ফাঁসি,
মুমিন হাসি মুখে নিজের জীবন করে দিতে পারে উৎসর্গ
দুনিয়ার সকল কিছুর উর্ধ্বে আগে নিজ ধর্ম।
এই দুনিয়ার কোন রাজ্যে অথবা রাজার হুকুম মানেনা তারা
মাথা নত করেনা কোন অপশক্তির কাছে এক আল্লাহ ছাড়া,
জন্মই হয়েছে তার জালিমও জুলুমের বিরুদ্ধে লড়াই করে
সঠিকও সত্য পথের পথিক হয়ে আল্লাহকে খুশি করতে।
পারবেনা কোনদিনও শিকলে বন্দি করে রাখতে ওরা সত্য
ক্ষমতার মোহে পড়ে অন্ধ হইয়া ভুলিয়া রহিয়াছে
অতিব নিকটে অপেক্ষা করিতেছে কঠিন মৃত্যু,
সকল আঁধার দূর হবেই উঠবে দিনের শুরুতে সূর্য
কে করিবে সেদিন ওদের রক্ষা;হাত পেতে চাইলেও পাবেনা প্রাণ ভিক্ষা
সেই দিন আর বেশি দূরে নয়;ধংস ওদের অনিবার্য।
ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখার নাম তো জীবন নয়
মৃত্যুই যখন জানো হবেই নিশ্চিত কারে তুমি করো ভয়?
যুগে যুগে জালিমেরা এসেছে আরো আসবে
নিরিহ জন-মানুষের রক্তে নিজেদের হাত রঞ্জিত করে ওরা হাসবে,
এক হও,রুখে দাও,এই সংগ্রাম মুমিনদের এই যুদ্ধ রক্ষা ঈমানের
এক ভাইয়ের বিপদে আরেক ভাই চুপ;এ তুমি কেমন ভাই?
এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন কায়েম হবেই নিশ্চিত
জালিমও জুুলুমের কারোরই চিরস্থায়ী কখনো হবেনা ঠাঁই।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।