সুখের অসুখ
- জিহাদ আমিন

সুখের অসুখ
-জিহাদ আমিন

অবশেষে পাওয়া হলো না আমার সুখ
সুখের বিপরীতে হৃদয়ে জমেছে পাহাড় সমান অসুখ,
কখনো কখনো মনে চায় হারিয়ে যাই
কোথাও অজানায় ঠিকানা বিহীন পথের ধারায় দূর দুরান্তে
কেউ কোনদিনও চাইলেও পারবেনা কোন খোঁজ খবর জানতে।

আমি পারিনা আমিতো পারবোনা এমন জীবন মানতে
সকল দুঃখ কষ্টগুলো জমে থাকবে একাকী হৃদয়ের একান্তে,
কখনো অশ্রু ঝরে গহীন রাতেরও আঁধারে
একাকী নির্জনে একাকার হয়ে সবকিছু যেন তাহাতে যায় মিশে
জানিনা আমি এত যাতনা জমে রয়েছে কিসে?

সুখ সেতো বয়ে বেড়ায় শুধু সকলের মুখে মুখেই
পাওয়া যায় তারে আপন ঘরে পুরোটাই যেন মিছে
একরাশ আশার প্রদীপ জ্বলেছিল সেদিন কবে
আলো আর আঁধারের মাঝে জানিনা কতক্ষণ বেঁচে রবে
এমন আশার বাসনায় হৃদয়ে বীজ বুনে কি হবে?

খুঁজেছি আমি তারে দু'চোখ মেলে খোলা আসমানে
সাগর সমুদ্রের তীরে দল বেঁধে উড়ে যাওয়া পাখিদের ভিড়ে
জিজ্ঞাস করেছিলাম দিনের শেষে যখন ফিরে আসে নীড়ে
কেউই'তো একটি বার তাকায়নি ফিরে
দেয়নি আমার প্রশ্নের কোন উত্তর;অজস্র যন্ত্রণা রেখেছে তাহাদের ঘিরে।

পেয়েছি সুখ নিজের হৃদয়ে অবহেলার তরে
জীবন যাহার কেটে যাবে হয়তো অযত্ন অনাদরে,
সান্তনাই কমিয়ে দিয়েছে জীবনের জমে থাকা সকল কঠিন যন্ত্রণা
সুখের বিনিময়ে অসুখ,মন বলে এই যেন আর চাই না
তবুও কেটে যাবে জীবন কখনো তাহার পিছু ছাড়বোনা।

অগ্নিশিখার জলন্ত আগুন বয়ে বেড়াই বুকে
আত্মপরিতৃপ্তি নিয়ে বলবো আছি আমি মহা সুখে,
আমি কাঁদবোনা আর এককী একা নির্জনে কোন এক রাতে
ফুটন্ত ফুলের কলিরাও ঝরে যায় কোন এক সময় এসে দিনের শেষে
অবশেষে সুখের বিপরীতে জমেছে অসুখ;জানিনা সুখ রয়েছে কিসে??


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026