নীলাবতী
- জিহাদ আমিন
নীলাবতী
-জিহাদ আমিন
নীলাবতী আজো তোমার পথ চেয়ে আমি থাকি
বলো আর কতকাল ধরে অপেক্ষায় থাকিবে
তোমার জন্য আমার এই দু'টি আঁখি?
ভালোবাসার কি আছে এমন কোন সীমানা প্রাচীর
কাহার আছে বলো সেই ক্ষমতা
কেউ করিতে পারে তাহার মনের পথ গতি ধীর?
জানো নীলাবতী ওইতো সেদিন তুমি এসেছিলে
আমার হৃদয়ের অতি একান্তে
জানতে চেয়েও তা পারিনি তোমার খবর আমি জানতে।
স্বপ্নরাও আজ আমার সাথে করে কেমন খেলা
হয়তো তুমিই নিজ থেকে বলতে চাওনি
হয়তো'বা ছিল তোমার কিছুটা অবহেলা।
হৃদয় সমুদ্রের তীরে আমি ভিড়াইয়াছি তোমার নামের ভেলা
নিজেকে রেখেছি বন্দি তোমার প্রেমও মায়ায়
যাহার চারিধারে বসেছে এখন রং বেরংঙের মেলা।
নীলাবতী তুমি আমার রইবে চিরকাল আমার হয়ে
হতে দিবোনা কখনো তোমায় একেলা
পড়ে রয়েছো তুমি পৃথিবীর কোন এককোনে।
জানি আমি সেই কথা আমি জানি'গো নীলাবতী
আমি তোমার শুধুই তোমার থাকি তোমার হৃদয়ের গহীনে
রাতের জ্যোৎস্না তাঁরারাও এসে এই কথা বলে যায় কানে কানে।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।