নারীর সম্মান
- জিহাদ আমিন
নারীর সম্মান
-জিহাদ আমিন
শিল্পীর আঁকায় তুমি ছবি
কল্পনার জগতে তুমি পরী
কবির কবিতার ছন্দ তুমি
কারো মা,কারো বোন,আবার কারো হও তুমি স্ত্রী।
পৃথিবীতে তোমার ভালোবাসায়
শান্তি মিলে সকলের হৃদয়ে
দিও নাকো সবার মাঝে তুমি নিজেকে বিলিয়ে,
তোমার সম্মান তুমি রেখো ধরে
সৃষ্টিকর্তা তোমার মর্যাদা দিয়েছেন দুনিয়াও পরকালে।
সন্তানের মা বানিয়ে
জান্নাত রেখে দিয়েছেন তোমার পায়ের নিচে,
চরিত্রবান স্ত্রী করে
দুনিয়ার সকল সম্পদের চেয়েও
বেশি মূল্য দিয়েছেন তোমাকে।
ও নারী তুমি কেন নিজেকে তুচ্ছ মনে কর এই জগতে
যিনি তোমাকে সৃষ্টি করিয়া
পাঠিয়েছেন এই দুনিয়াতে
শুধু তাহার হুকুম মেনে চলো
দেখবে একদিন পুরোটা পৃথিবী সম্মান করবে তোমাকে।
কেন তুমি ঘুরতে হবে নিজের সম্মানের জন্যে
এই সমাজের মানুষের ধারে ধারে?
তোমার সম্মান তো দিয়েছেন স্বয়ং সৃষ্টিকর্তা নিজে।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।