এসো সত্যের পথে
- জিহাদ আমিন

এসো সত্যের পথে
-জিহাদ আমিন

হে যুবক ফিরে এসো সত্যের পথে
তুমি যে সঠিক পথ রেখে চলিতেছো ভুলের সাথে,

ভুলে রহিয়াছো তুমি তোমার অতীতের গৌরবমণ্ডিত ইতিহাস
সেথায় ছিলে তুমি অন্যায় অত্যাচারের বিরুদ্ধে একমাত্র হাতিয়ার
সাহসী বীর যোদ্ধাদের সঙ্গের সাথী হয়ে ছিল তোমার বসবাস।

হে যুবক তুমি ফিরে এসো আল্লাহর রাস্তায়
এমন একটি অতীব মূল্যবান জীবন বিলিয়ে দিওনা সস্তায়,

ওরা তোমার জ্ঞান বুদ্ধি শক্তিকে চাইছে অপব্যবহার করতে
লেলিয়ে দিচ্ছে অন্যায় অপকর্মে নরকের পথ ধরতে
যুবক ফিরে এসো তুমি সত্যের পথে,একদিন যে তোমায়ও হবে মরতে।

হে যুবক ফিরে এসো তুমি
তোমার নিজের আপন ঠিকানায়
এই যুগ পৃথিবী অধীর আগ্রহে রয়েছে তোমার অপেক্ষায়,

তোমার পথ পদচারণার শব্দে জালিমের অন্তরে শুরু হবে কম্পন
আবার ফিরিয়ে আনো তুমি তোমার সেই অতীতের ঐতিহ্যময় সম্মান
ভুলে যেওনা তুমি হে যুবক
তুমি যে এই পৃথিবীর মাঝে কয়েক দিনের জন্য হয়ে এসেছো মেহমান।

হে যুবক সময় অতি অতীব কম
তাকিয়ে দেখ নিজের দিকে ওরা কতখানি তোমায় করেছে জখম,
এখনি খুঁজে নিতে হবে তোমায় সঠিক পথ
সত্যের পথে থেকে অনড় এই পথে যতোই আসুক বিপদ
নিজের ঈমান জাগিয়ে তুলতে নিতে হবে আল্লাহর নামের শপথ,

জান্নাত জাহান্নাম দু'টিই তোমার চোখের সামনে
হে যুবক এমন একটি দিনই সেদিন সাক্ষী দিবে তোমার হয়ে কঠিন হাশরের ময়দানে
ভেবে দেখেছো কি একটি বার তুমি যুবক
যখন উজ্জল হাসি মাখা মুখ নিয়ে দাঁড়াবে গিয়ে মহান আল্লাহর সামনে।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026