সত্যের জয়গান
- জিহাদ আমিন
সত্যের জয়গান
-জিহাদ আমিন
সত্যের জয়গান একদিন হবেই
আজ না হয় কাল
এই মুখোশ খুলে যাবে একদিন সবার,
পাখিরা ডালে ডালে উড়ে উড়ে
গাইবে সত্যের জয়গান
মৌমাছিরা ফুলে ফুলে ছড়াবে সত্যের নামের ঘ্রাণ।
হে নবীন তোলো জয়গান
মুখে বলো আল্লাহু আকবর
এটাই তো আমাদের একমাত্র হাতিয়ার,
যতই আসুক বিপদ বাধা
নিমিষেই হয়ে যাবে সব ছারখার,
তিনিই তো মহান পরওয়ারদেগার
সকল অন্ধকার দূর করে
সবাইকে আলোর পথ দেখাবেন আবার।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।