শান্তি চুক্তি
- জিহাদ আমিন
শান্তি চুক্তি
-জিহাদ আমিন
শান্তির জন্য সত্য মিথ্যার লড়াইয়ে
জয় যদি আমার হয় মেনে নিবে কি তুমি পরাজয়?
ভয় অথবা অবিশ্বাস করার কোন কারন নেই
আমি কোন রাজনৈতিক দলের নেতা নই
কিছুক্ষণ পর সব ভুলে যাবো যাহা কই।
তুমি যেমনটা চাও তোমার মনের মতো করেই
করা হবে এই শান্তি চুক্তি,
এখানেও তুমি বরাবরের মত করেই স্বাধীন
চাইলে পেশ করতে পারো তোমার যে কোন যুক্তি,
আরো যদি চাও সাহায্য নিতে পারো
বড় বড় জ্ঞানী গুণী মহান ব্যক্তি মনীষীদের উক্তি।
আমি না জানি তুমি তো ঠিকই জানো
আমার বিরুদ্ধে তোমার চিন্তা ভাবনা ধারনা কতখানি সত্যি,
সুখের জন্য অন্যের ক্ষতি করে কেউ হয়তো নিজেকে মনে করে ধন্য
কখনো কখনো এতোটা সুখকর হয় না মিথ্যা মুক্তি।
আমি কোন অহেতুক তর্ক বির্তকে বিশ্বাসী নই
যদি কখনো বিপদে পড়ি সাহায্য করে আমায় বই,
তবে বইটি অবিশ্যই হতে হবে ভালো
যাহা নিজের অন্তরের কালিমা দূরে করে বাড়ায় জ্ঞানের আলো।
অহংকার সেটা তো কিছুতেই আমায় শোভা পায় না
আমি যে অতি সামান্য এক মাটির তৈরী খেলনা,
যাহার সমাপ্তি যে কোন সময়ই ঘটতে পারে
এই দুনিয়া তো ক্ষণিকের প্রকৃত সুখ অপেক্ষা করছে পরপারে।
তোমার সুখের জন্য যদি তুমি এমনটাও চাও
এই শান্তি চুক্তির প্রতিটি পাতায় পাতায় আমি করিবো সাক্ষর,
আমি আমার জায়গায় এখনো সঠিক
একদিন ঠিকই সত্য মিথ্যার বিচার করিবেন ইশ্বর,
ভালোবাসতে শিখো নিজেকে পরিবর্তন করে বুঝতে শিখো
অল্প তুষ্টির সুখ জীবনে চির-অম্লান অবিনশ্বর।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।