কবে আসবে প্রিয়
- জিহাদ আমিন
কবে আসবে প্রিয়
-জিহাদ আমিন
তুমি আসোনি তো প্রিয় বাসোনি তো ভালো
কবে তুমি আসবে জ্বালাবে আমার এই হৃদয়ের আলো,
কবে তুমি আসবে বলো প্রিয়?
দু'চোখের জল ঝরে আমার বেয়ে বেয়ে
আমি তো রয়েছি তোমার অপেক্ষায় পথ চেয়ে।
কত কাল আর এভাবে থাকতে হবে না জানি তোমার অপেক্ষায়
যদি হয় এমন তুমি নাহি আসো আবার ফিরে
কত স্বপ্ন কত আশা দেখেছিলাম তোমায় ঘিরে
ভালো যদি আমায় আর নাহি বাসো
এখানেই তো আমার যত ভয় হয় প্রিয়।
জানিনা প্রিয় তোমায় নিয়ে ভাবতে গেলে কেন এমন হয়
বলতে পারো প্রিয় তোমার আর আমার মাঝে
ভালোবাসা ছাড়া রয়েছে কি অন্য কোন পরিচয়?
কত প্রশ্ন জাগে মনে,জানিনা প্রিয় কেন এমনটা মনে হয়।
সূর্য ওঠে আবার ফিরে দিনের শেষে সূর্য অস্ত যায়
রাতের জোছনা তাঁরা চাঁদের আলো এসে এক সময় ওরাও হারায়
মিছে মিছি আমার হাত কোন অজানা সুখের সন্ধানে বাড়ায়
আমি যে জেগে রই রাত দিন সব সময় সারাক্ষণ
তুমি আসবে বলে প্রিয় সেই তোমার অপেক্ষায়।
এই অপেক্ষা নয়তো এমন কোন দয়ায়
শুধুই তোমার প্রতি আমার ভালোবাসার মায়ায়
কিছুটা রয়েছে হৃদয়ের দুর্বলতা অতীতের স্মৃতি ছায়ায়,
প্রিয় আমি তো চাইলেই তোমাকে ভুলে যেতে পারতাম
হয়তো জিত তোমারই হতো হয়তো'বা আমি হারতাম।
বিশ্বাস করবে তুমি প্রিয় আমি তো একবারও এমনটা করিনি
কখনো তোমাকে ভুলে থাকতে তা আমি পারিনি,
এখনো ফিরে তোমার রেখে যাওয়া একই স্থানে রয়েছি দাঁড়িয়ে
যেথায় তুমি রেখে গেছো অন্য কোন সুখ চাইনি হাত বাড়িয়ে।
কথা দিয়ে প্রিয় তবুও তুমি আসোনি তো ফিরে
আমার স্বপ্ন সাধনা সবকিছুই তো ছিল আছে তোমায় ঘিরে,
কবে তুমি আসবে বলো প্রিয়? জ্বালাবে আমার এই হৃদয়ের আলো
তুমি বিনে আমার এই জীবন আলোয় থেকেও যেন আঁধার কালো।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।