মদিনার ফুল
- জিহাদ আমিন
মদিনার ফুল
-জিহাদ আমিন
ওগো মদিনার বুলবুল
তুমি যে স্রষ্টার সৃষ্টির
সব চাইতে বেশি প্রিয় ফুল
যেই ফুলেরি সুবাসে সুরভিত হয়েছে এই জগত কুল।
যেই নামের উপর মধুর সুর তুলে
রোজ বিহানে পাখিরা দল বেঁধে গায় গান
মৌমাছি ফুলের পরাগে পরাগে ছড়িয়ে দেয় নতুন প্রাণ।
অতল সমুদ্রের ঢেউয়ের তালে তালে
কান পেতে শুনতে পাই তোমার নামের প্রতিধ্বনি
যাহার আগমনে এই দুনিয়াতে
আকাশে বাতাসে বহেছিল একই নামেরি ধ্বনি।
তুমিই তো মানব জাতির সর্বশ্রেষ্ঠ নবীও রাসূল
তোমায় চিনতে করেনি বনের পশু পাখিরা ও ভুল।
ওগো মদিনার ফুল
তোমার দেখানো পথে জীবন
আলোয় হয়েছে আলোকিত বিশ্ব জাতি কুল,
তুমি যে সমগ্র মানব জাতির জন্যে
শান্তির দূত হয়ে এসেছিলে এই দুনিয়াতে
সব অন্ধকার দূর করে এই দুনিয়ার মাঝে আলো জ্বালতে।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।