জীবনের কাঠগড়ায় প্রশ্ন
- জিহাদ আমিন

জীবনের কাঠগড়ায় প্রশ্ন
-জিহাদ আমিন

স্বপ্নগুলো আমার অতি অতিব ক্ষুদ্র
অপর দিকে দুঃখগুলো যেন সীমাহীন বিশাল সাগর সমুদ্র
পারিনি সুখ দুঃখ কাউকে কখনো করিতে একত্র।

আমি পারিনি কখনো এই একই হিসেব মেলাতে
ক্ষুদ্র ক্ষুদ্র স্বপ্নগুলোকে নিজের মনের মত করে সাজাতে
পেরেছি আড়ালে একাকী দু'চোখের জল ঝরাতে।

পাওয়ার চাইতে যদি হারানোর সংখ্যা বেশি হয়
এখানেই তো লুকিয়ে আছে জীবনের যত ভয়
তিল তিল করে গড়া স্বপ্নগুলো হয়ে যায় ক্ষয়।

আমার কি এমন কিছু চাওয়ার আছে?
আশা রেখে জীবনে এমন কিছু আর পাওয়ার আছে?
দুঃখদের আনাগোনা দেখে সুখগুলোও ভিড়তে সাহস পায়না কাছে।

তবুও যে এই জীবন আমার বাঁচে
যাক না হয় সবাই দূরে সরে আমায় একা করে
আমি তো আছি সঙ্গ দেবার মত নিজের পাশে।

এখানে নিজের সঙ্গে অভিনয়ের জন্য সকলেই দোষী
শুধু ভালোবাসা বিলিয়ে কেউ হতে পারেনা সুখী
কে জানে হয়তো তুমিও একই অপরাধের অপরাধী।

কে দিবে তোমার হয়ে জীবনের কাঠগড়ায় প্রশ্নের সাক্ষী
জল শুকিয়ে হাহাকার অথই নদের ময়ূরাক্ষী
বিত্রুিত হয়েছে সব কিছুই বিচার হয় একপক্ষী।

নিরবে বুকে চাপা দেওয়া স্বপ্নগুলোর শোনা যায়
কান্নার শব্দ না পাওয়ার যন্ত্রণা আর্তনাদ চিৎকার
নিজ হতেই চলে আসে অনায়াসে নিজের প্রতি ঘৃণ্য ধিক্কার।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026