শহীদি মৃত্যু
- জিহাদ আমিন
শহীদি মৃত্যু
-জিহাদ আমিন
শহীদের রক্তে রক্তাক্ত আজ মসজিদ রাজপথ
ওরা নেমেছে যুদ্ধে সত্যের পতাকা উচুতে রাখতে
নিয়ে এক আল্লাহর নামের শপথ,
ভয় নেই বিন্দুমাত্র কারো অন্তরে যতোই আসুক বিপদ
ওরা যে আল্লাহর পরীক্ষায় হতে পেরেছেন উত্তীর্ণ
বলো আর কি চাই? মরে গিয়েও জীবন হয়েছে ধন্য।
আমি শুনেছি শহীদের বর্ণনা পবিত্র কোরআনে
যাদের উত্তম মর্যাদা দান করিবেন আল্লাহ পরকালে,
আহা কি যেন এক পরম সুখের মৃত্যু
তার বান্দার প্রতি আল্লাহর দেওয়া প্রতিটি ওয়াদা সত্য,
কে হয়েছেন ন্যায়ের পথে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ
কাহার হয়েছো গো বলো এমন পরম সৌভাগ্য।
হে জালিমগন ইসলামের দুশমন বলো তোমাদের হবে কি
পেশি শক্তি ক্ষমতার জোর চিরকাল রইবে কি?
কি করিয়া সেই দিন হইবে তুমি পার
জাহান্নামের জলন্ত আগুনের যখন হইবে তুমি আহার
কে করিবেন সেই কঠিন মূহুর্তে তোমায় উদ্ধার?
খবরদার সাবধান ওরে..ও মুসলমানের দুশমন
কার জন্য কোন পথে বিলিয়ে দিতেছো নিজের জীবন?
ইসলামের একদিন হবেই বিজয় সেইদিন আর বেশি দূরে নয়
নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করিয়া করো কঠিন দিবসও দিনকে ভয়।
আমি মুসলমান আমি মানি একমাত্র সত্য দ্বীন আমার ইসলাম
এক আল্লাহ বিনে আমি নইতো কারো গোলাম,
আমি মানিনা এই দুনিয়ার মিথ্যা শাসন কোন দল মত
'লা-ইলাহা-ইল্লালাহ' মানিনা কাউকে প্রভু এক আল্লাহ ছাড়া
সমস্ত প্রশংসা আল্লাহর জন্য,যিনি সৃষ্টিকুলের বর।
সপেছি আল্লাহর রাস্তায় জীবন,শহীদি মৃত্যুর স্বাধ করিতে গ্রহণ
তিনিই যথেষ্ট আমার জন্য দুনিয়াও পরকালে রক্ষা করিবার
কে পেয়েছেন শহীদের মর্যাদা কাহার হয়েছে গো এমন পরম সৌভাগ্য
অন্যায় অবিচারের বিরুদ্ধে লড়াই করে ন্যায়ের পথে থেকে অবিচল
একমাত্র প্রভুর খুশিতে জীবন করে উৎসর্গ জয় করেছেন শহীদি মত্যু।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।