ঠিকানা বিহীন পথিক
- জিহাদ আমিন

ঠিকানা বিহীন পথিক
-জিহাদ আমিন

কখনো ফিরে ফিরে আসে অতীতের সেই স্পন্দন
ভালোবাসার মায়া ভরা মমতার আড়ালে
দু'চোখের কোনে বয়ে যায় সবার অগোচরে ক্রন্দন,

না জানি আরো কত ধুলোয় পড়ে জমে থাকা
অতীতের জমানো স্মৃতি অতি কাছের প্রিয়জন
একদিন যে শেষ হয়ে যায়
মনের অগোচরে থাকা হাজারো বাধা বন্ধন।

না না আমি'তো তা পারিনা সইতে যে আর পারিনা
তবু ও বুকের মাঝে পাথর চেপে রেখে
ভুলে থাকতে চাই আমি সকল এ মনের দুঃখ ব্যথাকে,

ওরা কি কোনদিনও আমায় বুঝতে চেয়েছে
নাকি আপন হয়েও পরের মতই
আচরণ করে চলছে আমার সাথে।

আমি তো ঠিকানা বিহীন এক অজানা পথের পথিক
তাহলে কেনই'বা ওরা আমাকে পথ ভুলার ভয় দেখাবে
যেই পথের সমাপ্তি অবধারিত হয়ে থাকে মৃত্যু,

সেই পথের তার চেয়ে হতে পারে কি এমন বড় সত্য
তবে মাঝে মাঝে নিজের মনের সাথে হয় নিজের যুদ্ধ কঠিন যুদ্ধ
মন চায় তখন এই সমাজের মুখোশধারী
ভালো মানুষ সেজে থাকার আড়ালের
চরিত্র গুলোকে সবার সামনে তুলে ধরে করে দিই তাহার সব কিছু ধংস।

বহু কষ্টে সঞ্চয় করি মনের মাঝে প্রবল হিম্মত
পারিনা আমি যে পারিনা
ওরা যে আমার অতি কাছের লোক
তবে আমিও এই কহিলাম ছাড়িবার পাত্র নহে,

বিচার দিয়েছি বিধাতার কাছে
হয়ত এই দুনিয়ার মাঝে পার পেয়ে যাবে তারা
তবে আমায় দেওয়া প্রতিটি আঘাতের হিসাব
বুঝে নিবো আমি কাল হাশরের ময়দানে।

শান্তনা দিতে মনেতে বারে বার কেন যে মনেতে বয়ে যায় হাহাকার
আমি বাঁচবো বেঁচে থাকবো এই জীবনের সাথে করে সন্ধি
আমি যতোই হই এই জগতের মাঝে বন্দি।।


০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026