আজ আমি স্বাধীন
- জিহাদ আমিন
আজ আমি স্বাধীন
-জিহাদ আমিন
এই পৃথিবীর বন্দিশালার মাঝে
আমি যে পারবোনা অন্য সবার মত করে
নিজেকে নিজে বন্দী করে রাখতে,
আমি যে উড়তে চাই খোলা আকাশে ডানা মেলে
দেখতে চাই এই বিশ্ব পৃথিবীটাকে।
বহু বিষাদের পর সার্থক আজ এই জীবন
অতীত মনে করিয়ে দিওনা আমায়
সেই সব কথা মনে হলে এখনো বুকে ধরে যায় কাঁপন।
এই জগতের তরে কে কতটা ক্ষমতাশালী
তাতে আমার কি আমি যে নই কারো দারদারি।
অনেক দু:সহ দুঃখ বেদনা সহে
জীবনের সকল চাওয়া পাওয়া বিলীন করে দিয়ে
এই জগতে আজ আমি স্বাধীন,
এখন আর কারো কটু কথায় মিছে কোন ব্যথায়
অতীতের মত করে এই মুখ আমার হয়না'তো মলিন।
শত দুঃখ কষ্টের মাঝে নিজেকে হাসাতে শিখেছি
নিজেই নিজের মত করে এই পৃথিবীতে
স্বাধীন ভাবে এখন যে আমি বাঁচতে শিখেছি,
আমি'তো তোমাদের সাজানো মিথ্যা সান্তনার
এমন কোন প্রতিযোগিতায় নিজের নাম লেখাতে চাই না
তাছাড়া জিতলেও তা দিয়ে আমার হবেই'বা কি?
আমি যে বহু কাল আগেই নিজের সব সুখ গুলোকে
দিয়েছি বিসর্জন সকলের তরে
তবে এখনো মাঝে মাঝে হাসি আমি এই প্রাণ ভরে,
যখন দেখি আমার চোখেরি সামনে
কারো জীবন হয়েছে সার্থক তা দেখেই মন আমার হয় সুখী।।
০১-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।